Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

শফিক রেহমান | ছবি: গুগল

আগামী ২৮ ডিসেম্বর বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পেতে চলেছেন সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান।

ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে শফিক রেহমানসহ আরও পুরস্কার পাবেন ২০২৩ সালের সেরা সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার ব্যক্তিত্বরা। শফিক রেহমানের আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি রাসেল আজাদ বিদ্যুত।

উল্লেখ্য, শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। প্রায় আট বছরের বিরতির পর ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয়েছে শফিক রেহমান সঞ্চালিত ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share