Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

১ ডিসেম্বর বাংলাদেশেও মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিমেল’

বামে ‘অ্যানিমেল’ সিনেমার পোস্টারে রণবীর কাপুর, ডানে অনন্য মামুন । ছবি: সংগৃহীত

বাংলাদেশের রণবীর কাপুর ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। কারণ বিশ্বের অন্যান্য দেশের মত একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে রণবীর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। আর তারিখটি হলো- ১ ডিসেম্বর।

কিছুদিন আগেই মামুন তার অফিশিয়াল ফেসবুক প্রোফাইল থেকে ‘অ্যানিমেল’-এর একটি টিজার ভিডিও প্রকাশ করে সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রশংসা করে লিখেন, কবির সিং-এর পর সন্দীপ রেড্ডি পুরা আ’গুন লাগিয়ে দিয়েছে ‘অ্যানিমেল’-এ।” তারপর তিনি আবারও একটি পোস্ট শেয়ার করে লিখেন, “বক্স অফিসে ‘অ্যানিমেল’ ঝড় তুলবে আমি কিন্তু আগেই বলেছিলাম।” পরপর এই সিনেমা নিয়ে তার পোস্টগুলো দেখে ভক্তরা ধারণা করছিলেন বাংলাদেশের হলে বসেই ‘অ্যানিমেল’ দেখার সৌভাগ্য হবে কিনা!

অবশেষে সবার ধারণা সত্যি করে তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ১ ডিসেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে এই ছবি। এরপর ২৯ নভেম্বর নিজের ফেসবুক প্রোফাইল থেকে রণবীরের প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানিয়ে সিনেমাটি দেখার একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। সাথে ক্যাপশনে লিখেন, “যুদ্ধ করে যাচ্ছি আমরা সবাই মিলে, এক সাথে হল বসে দেখবো।”

অনন্য মামুনের পোস্ট থেকে নেওয়া স্ক্রিন শট । ছবি: ফেসবুক

উল্লেখ্য যে, ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে বসে আছে ছবিটি মুক্তির অপেক্ষায়। ২০০ কোটি বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরির মত তারকারা।

সিনেমা বিশ্লেষকরা ধারণা করছেন ভরপুর অ্যাকশন ও পিতার প্রতি পুত্রের আবেগ-ভালোবাসায় সাজানো সিনেমাটি ঝড় তুলতে পারে বক্স অফিসে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share