Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সেন্সরে জমা পড়লো চরকির ‘৩৬–২৪–৩৬’

অভিনয় শিল্পী শাওন, দীঘি ও কারিনা | ছবি: চরকি

’৩৬–২৪–৩৬’ ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইতে মুক্তির কথা ছিল অনলাইন প্লাটফর্ম চরকিতে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এরপর ৫ সেপ্টেম্বর অরিজিনাল ফিল্মটিকে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। এবার প্রেক্ষাগৃহে একে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে চরকি। সে জন্যই ১৫ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ’৩৬–২৪–৩৬’। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।

এ ব্যাপারে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’৩৬–২৪–৩৬ সিনেমা হিসেবেই নির্মাণ করা হয়েছে। প্ল্যাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েব ফিল্ম বলছিলাম। রাজনৈতিক পালা বদলের পর যখন কনটেন্ট মুক্তির কথা কেউ ভাবছিলেননা, তখন ওয়েব ফিল্ম মুক্তির সাহসটা দেখায় চরকি। এবারের পরিকল্পনা আরেকটু বড়।’

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার। সম্পর্ক এবং অনুভূতির নানা দিক উঠে আসবে এ সিনেমায়। ’মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা এটি।

পরিকল্পনার কথা জানিয়ে রেদওয়ান রনি বলেন, ’দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ স্থবির হয়ে আছে। নতুন সিনেমা থাকলেও তা মুক্তি দিতে অনেকেই করছেন নানান হিসাব–নিকাশ। চরকিরও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু সেগুলো এবার এত না ভেবে আমরা চেয়েছি এগিয়ে যেতে। আমাদের বিশ্বাস, চরকির এ পদক্ষেপ অনেক প্রযোজককে সিনেমা মুক্তি দিতে উৎসাহী করবে এবং দর্শকরাও প্রেক্ষাগৃহে ফিরবে। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢংয়ের প্রয়োজন হয় তার কোনো কমতি নেই এতে। সেটি দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’

’৩৬–২৪–৩৬’ ফিল্মের পরিচালক রেজাউর রহমান রেজা বলেন, ‘৩৬–২৪–৩৬’ সিনেমাটি খুবই কালারফুল ও বড় আয়োজনে নির্মাণ করতে চেয়েছি। মজা রাখার চেষ্টা করেছি সংলাপ ও ঘটনায়। এর মধ্যে থেকে দর্শকরা কিছু বার্তাও পাবেন বলে আশা করি। এর আগে ’ইন্টার্নশিপ’ দেখে দর্শকরা যেমন মজা পেয়েছেন, আমার বিশ্বাস ’৩৬–২৪–৩৬’ সিনেমাটি দেখেও তেমন মজা পাবেন, তবে ভিন্ন প্রেক্ষাপটে।’

সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি জানান, ’৩৬–২৪–৩৬’ সার্টিফিকেশন বোর্ডে জমা হয়েছে। গ্রেড সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে মুক্তির তারিখ। এ সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভুমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। আর প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এর আগে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’মনোগামী’, ’কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ’ফরগেট মি নট’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share