Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ১৩, ২০২৬

লন্ডনে গান গাইবেন তাহসান

তাহসান রহমান খান

লন্ডনে গান গাইতে যাচ্ছেন তাহসান রহমান খান।

৩১ আগস্ট জিনা ইভেন্ট ম্যানেজম্যান্টের দ্বারা ভ্যানু দি সিটি প্যাভিলয়নে আয়োজিত ‘সামার ফেস্ট লন্ডন ২০২৩’ অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় এ  সঙ্গীত তারকা।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

 ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্ম  ও ভিনদেশীদের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে আয়োজন  করা অনুষ্ঠানটিতে তাহসান ছাড়াও  জ্যাক নাইটের মত তারকাদের দেখতে পাবে লন্ডনবাসী।

কনসার্টের পাশাপাশি ‘সামার ফেস্ট লন্ডন ২০২৩’- এ থাকছে এক্সিবিশন ও  আকর্ষনীয় ফ্যাশন শো’র ব্যবস্থা।

কিছুদিন আগে কানাডাতে সুরের মূর্ছনায়  দর্শক-শ্রোতার মন জয় করেছিলেন তাহসান। এবার লন্ডনে তারকার গানে মুগ্ধ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন লন্ডনবাসী। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তির দিনেই প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম…
‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দিচ্ছে চরকি

চরকি কার্নিভ্যালে সম্মানিত কারিনা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে গভীর শোক নেমে…
কারিনা কায়সার
0
Share