Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

‘রাজকুমার’- শাকিবের ভিনদেশী নায়িকার বাংলা শেখা

কোর্টনি কফি ও শাকিব খান (বাম থেকে) | ছবি: সংগৃহীত

অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ভিনদেশী এই নায়িকা যার জন্য বাংলা শিখে পুরোপুরি প্রস্তুত হচ্ছেন শুটিংয়ের জন্য।

‘রাজকুমার’ সিনেমার পরিচালনায় আছেন হিমেল আশরাফ। পরিচালক জানান, অক্টোবর থেকে পাবনায় শুরু হবে এর শুটিং। আর অভিনেত্রী কোর্টনি তার নতুন কাজটি নিয়ে খুবই সিরিয়াস। গল্পের ডিমান্ড অনুযায়ী স্পষ্টভাবে না বললেও তাকে বাংলায় কথা বলতে হবে। ফলশ্রুতিতেই প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত শেখার চেষ্টা করছেন বাংলা ভাষা। আমেরিকাতে একজন সহকারী আছেন, যিনি কোর্টনিকে বাংলা শিখতে সাহায্য করছেন।

‘প্রিয়তমা’-র সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে শুটিং শুরু করবেন এই নির্মাতা ও তার টিম। বছর দেড়েক আগেই আমেরিকায় একটি ধুমধাম আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল ‘রাজকুমার’ সিনেমার। নির্মাতা আশরাফ থেকে নতুন এই সিনেমা নিয়ে আরও জানা যায়, স্ট্রং ফ্যামিলি ড্রামার সঙ্গে নানান ধরনের প্রেক্ষাপট তুলে ধরা হবে এই ছবিতে। গল্পের প্রয়োজনে থাকবে ইমোশন ও রোমান্স, সাথে জমজমাট অ্যাকশনও।

‘রাজকুমার’ সিনেমা নিয়ে শাকিবও অনেক সিরিয়াস। এই বিষয়ে আশরাফ আরও যোগ করেন, শাকিব ভাই এত সিরিয়াস যে তিনি অন্য একটি সিনেমার টাকা নিয়েও তা ছেড়ে দিয়েছেন। সম্ভবত সবকিছু তার মনের মত হচ্ছিল না। ‘প্রিয়তমা’ সিনেমার দ্বারা তিনি যেমন ঝড় তুলেছেন, অন্য কোন নায়ক হলে হয়তো এরপর আরও দশটি সিনেমা সাইন করে ফেলতো। কিন্তু শাকিব ভাই তা করেননি। অর্থাৎ তিনি আর ছাড় দিয়ে কাজ করতে চাচ্ছেন না।

প্রসঙ্গত, ২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশের সাথে আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একসাথে ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share