Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রফিকুল আলমের কণ্ঠে আইয়ুব বাচ্চু!

কিংবদন্তি আইয়ুব বাচ্চু ও কণ্ঠশিল্পী রফিকুল আলম (বাম থেকে) | ছবি: ফেসবুক

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর কথা ও সুরে নতুন গান আনলেন নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম। চলে গিয়েও স্বাধীনতা দিবসে গায়কের ছেলে ফারশিদ আলমের সংগীতায়োজনে আবারও যেন ফিরলেন আইয়ুব বাচ্চু।  

প্রায় দুই দশক আগে ২০০৫ সালে ‘স্বাধীনতা’ শিরোনামের গানটির সৃষ্টি হলেও নানান কারণে প্রকাশিত হয়নি গানটি। এবার সেই গানটিকে পুনরুজ্জীবিত করলেন রফিকুল আলম। ২৬ মার্চ গৌরবময় দিনে নিজের কণ্ঠে কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনলেন কণ্ঠশিল্পী রফিকুল আলম।

এই প্রসঙ্গে গায়ক জানিয়েছেন, ‘২০০৫ সালে আমি ও বাচ্চু অন্য একটি গানের কাজ করছিলাম, এর মধ্যেই বারবার একসাথে একটা গান করার কথা ঘুরে ফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন এই গানটা গেয়ে শুনিয়ে বললো, ‘ভাই এই গানটা আপনি করেন’। কিন্তু দুঃখজনক, গানটা করা হয়ে ওঠেনি। তাছাড়া বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল। অবশেষে গানটি করে ফেললাম। আর এই গানে প্রথমবার ফারিশও আমার সাথে কাজ করায় ‘স্বাধীনতা’ সত্যিই ভীষণ স্পেশাল আমার কাছে।‘   

মঙ্গলবার (২৬ মার্চ) রফিকুল আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘স্বাধীনতা’ ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ব্যান্ড মিউজিকের পথপ্রদর্শক আইয়ুব বাচ্চু।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

আতিফ আসলামের কনসার্ট পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এমাসেই ঢাকায় আসছেন কনসার্ট করতে। আগামী ১৩…
আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব আবারও আলোচনায়

ইমরান খান ও মুনমুন সেনের বন্ধুত্ব সময়ের স্রোত অনেক সম্পর্ককেই ধূসর করে দেয়, কিন্তু কিছু পরিচয় থাকে স্মৃতির…
ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব আবারও আলোচনায়

ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ-ইধিকা পাল জুটি ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনয় করবেন তার নতুন ছবি ‘রাক্ষস’–এ। ছবিটির নায়িকা কে…
ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ
0
Share