Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

বিরল রোগে আক্রান্ত দক্ষিণী আনুশকা

‘বাহুবলী’ নায়িকা অভিনেত্রী আনুশকা শেঠি | ছবি: পিঙ্কভিলা

বিরল ‘সিনড্রম অব লাফিং ডিজিজ’-য়ে আক্রান্ত ‘বাহুবলী’ নায়িকা অভিনেত্রী আনুশকা শেঠি। প্রিয় অভিনেত্রীর এমন অসুখের খবরে তোলপাড় মিডিয়াপাড়া।

পিঙ্কভিলার খবরে, এমন এক বিরল রোগে আক্রান্ত আনুশকা যেখানে একবার হাসতে শুরু করলে এই দক্ষিণি নায়িকা শুধুই হাসতে থাকেন।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘সবাই শুনলে অবাক হবেন যে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার সত্যি হাসির রোগ আছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হাসা আবার কোনো সমস্যা নাকি? কিন্তু আমার জন্য এটা বড় সমস্যা। আমি যদি একবার হাসতে শুরু করি, তাহলে টানা ‘বাহুবলী’থামে না। হাসির ছবি দেখার সময় বা হাসির দৃশ্যে অভিনয় করার সময় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই আমি। কারণ শুটিং চলাকালে কোনো হাসির দৃশ্যের সময় একবার হাসি শুরু করলে আমার হাসতে হাসতে এমন অবস্থা হয় যে আমি রীতিমত মাটিতে গড়াগড়ি খাই। আমার এইসব কান্ডে অনেকবার শুটিং বন্ধ পর্যন্ত করতে হয়েছে।’

অভিনেত্রীর এই রোগকে বিজ্ঞানের ভাষায় সিউডোবালবার অ্যাফেক্ট (পিবিএ) বলা হয়। টা একধরনের স্নায়বিক ব্যাধি, আর এর প্রভাব সরাসরি মস্তিষ্কে গিয়ে পড়ে। তবে এই রোগের কারণে মানসিক কোনো সমস্যা হয় না। তাই বিরল এ রোগে আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবেই মানসিক রোগী বলা যায় না। পিবিএ রোগে আক্রান্ত ব্যক্তিরা শুধু নিজের হাসি বা কান্নার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘সুপার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন আনুশকা। খুব শীঘ্রই তাকে দেখা যাবে তেলেগু ছবি ‘ঘাঁটি’তে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share