Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

বিয়ের পিঁড়িতে বলিউডের রণদীপ

রণদীপ হুদা | ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষেই দীর্ঘ দিনের প্রেমিকা লিন লাইশরামকে বিয়ে করছেন রণদীপ হুদা। ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি।

দশ বছরের ছোট প্রেমিকার সাথে দীর্ঘ দিন লিভ-ইনের পর সাতপাকে বাঁধা পড়ছেন ৪৭ বছর বয়সী রণদীপ। টাইমস অব ইন্ডিয়ার খবরে, “ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না রণদীপ হুদা। তিনি চান না তার বিয়ে নিয়ে মিডিয়া মাতামাতি করুক। তাই ঘরোয়া আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।” তবে বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেতা। ধারনা করা যাচ্ছে বিয়ে করেই সুখবর জানাবেন তিনি।

মডেল-অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে রণদীপের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিলো ২০২১ থেকেই। সম্পর্ক ও একসাথে থাকা নিয়ে খুব একটা জল-ঘোলা করেনি এই জুটি। ‘হাইওয়ে’, ‘সারাবজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। শীঘ্রই প্রথম ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নায়ক বিনায়ক দামোদর সাভারকরের আত্মজীবনী নিয়ে তৈরি ‘স্বতন্ত্র বীর সাভারকার’ সিনেমায় দেখা যাবে তাকে। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ হবে রণদীপ হুদা’র।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share