Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

প্রথমবার দ্বৈত গানে আসিফ-শ্রেয়া

আসিফ আকবর ও শ্রেয়া ঘোষাল | ছবি: ফেসবুক

২৪ নভেম্বর প্রথমবারের মত দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও শ্রেয়া ঘোষাল। সুখবরটি জানালেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর নিজেই।

১৩ নভেম্বর ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে মিলন নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভাল লাগার তালিকায় আছে। শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের ফ্যান আমি। ভার্সাটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দী, একটা বাংলা গান রেকর্ড করা হবে।”

আসিফ জানান, “২৪ শে নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দী গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ আছি, নিজেকে ফিট মনে করলে মুম্বাই গিয়েই ভয়েস দিবো।”

তিনি আরও বলেন, “গানের কথা লিখেছেন ভারতের রবি বাসনেট। এর সুর ও সংগীত করেছেন রাজিব রায় ও মনতোষ দিঘারিয়া। ফ্রান্সের বিলিভ মিউজিকের প্রযোজনায় প্রকাশিত হবে গান দুটি।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share