Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

দ্বিতীয় কন্যার মা হলেন আলভী

সামরোজ আজমি আলভী | ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী ও মডেল শেখ সামরোজ আজমি আলভী। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুখবরটি সবার সাথে নিজেই শেয়ার করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর প্রথম এই রানারআপ।

জানা গেছে, আমেরিকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলভী। দীর্ঘদিন ধরে স্বামী-সন্তানের সাথে আমেরকিাতেই বসবাস করছেন এই অভিনেত্রী।

স্বামী ও প্রথম সন্তানের সাথে সামরোজ আজমি আলভী । ছবি: সংগৃহীত

২৫ নভেম্বর নিজের ফেসবুকের অফিশিয়াল প্রোফাইল থেকে আলভী সুখবরটি শেয়ার করে লিখেন, “আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কৃপায় গতকাল (শুক্রবার) দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, ‘অলসপুর’ নাটকের জন্য আনারসি চরিত্র খ্যাত এই অভিনেত্রী বিয়ে করেন ২০১২ সালে। বিয়ের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। স্বামী আমির হাসান ও আলভীর কোলজুড়ে প্রথম কন্যাসন্তান আহেলী আসে ২০১৮ সালে। প্রথম সন্তানের মুখ দেখার পাঁচ বছরের মাঝেই আরও একবার পিতা-মাতা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন এই দম্পতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share