Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

দুর্গা সাজে যে বার্তা দিলেন নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ | ছবি: ফেসবুক

সামাজিক বিষয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা অভিনেত্রীদের একজন কাজী নওশাবা আহমেদ। এবারের শারদীয় দুর্গাপূজার ফটোশুটেও তার ব্যতিক্রম হল না।

দশমীর একদিন আগে সমুদ্রপারে দুর্গারূপে ভক্তদের কাছে ধরা দিয়েছেন নওশাবা। ‘দুর্গার সমুদ্র’ থিমে অভিনেত্রীর তোলা প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্রবিষয়ক নানা কার্যক্রম। দুর্গার বেশে হাজির হয়ে নওশাবা তুলে ধরেছেন ধর্মীয় সম্প্রীতি, সমুদ্রের পরিবেশ দূষণ ইস্যু, দুর্গার মাতৃরূপ, সাহায্যকারী রূপ, ত্রাণকর্তার ভূমিকা ইত্যাদি। 

দুর্গা বেশে সমুদ্রের তীরে নওশাবা | ছবি: ফেসবুক

এবারের দুর্গাপূজা উপলক্ষেও বিশেষ ফটোশুট ও ভিডিওচিত্র নির্মাণ করেছে নওশাবার ‘টুগেদার উই ক্যান’ ও ফটোগ্রাফি এজেন্সি ‘মোমেন্টওয়ালা’। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন এমডি নাজমুল হোসাইন। নওশাবাকে দেবী দুর্গার বেশে সাজিয়েছেন ইমন হোসেন। এই ফটোশুটটির সবচেয়ে বিশেষ দিক হলো সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে দেবীরূপে নারী শক্তির ঢেউয়ে প্লাবিত করার প্রয়াস করা হয়েছে।

বিষয়টি নিয়ে নওশাবা জানান, তিনি মনে করেন, দুর্গা ভালোবাসা আর সম্প্রীতির আধার। সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী, সব কিছুকে আলিঙ্গন করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share