Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

‘জাওয়ান’- এর ট্রেলারে  শাহরুখের ‘বাপ বেটা’ সংলাপ

‘জাওয়ান’

‘ছেলের গায়ে হাত তোলার আগে বাবার সাথে কথা বল’-‘জাওয়ান’ এর ট্রেলারের মূল আকর্ষণ!

মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ চলচ্চিত্রের ট্রেলার। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত সিনেমাটির হিন্দি ট্রেলার ৩১ আগস্ট ইউটিউবে মুক্তি পায়।

ইউটিউবে প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৩.৩ মিলিয়ন ভিউ পেয়েছে অ্যাটলী কুমার পরিচালিত সিনেমাটির  ট্রেলার।

তবে শাহরুখের অভিনয়ের পাশাপাশি সিনেমার একটি সংলাপ সবার নজর কেড়েছে। ‘ছেলেকে হাত লাগানোর আগে বাবার সাথে কথা বল’ ডায়লগটিতে বরাবরই সমীর ওয়াংখেড়ের সাথে অভিনেতার দ্বন্দ্বের ইঙ্গিত পেয়েছেন ভক্তরা। ২০২১ সালে মাদক মামলায় সমীরই গ্রেফতার করেছিলেন শাহরুখ-পুত্রকে ।  মামলাটি পরিচালনার সময় শাহরুখকে ব্ল্যাকমেইল করার দায়ে ২০২৩ সালে চেন্নাইতে ট্রান্সফার করা হয় তাকে।

৩১ আগস্ট বিশ্বের সবচেয়ে বড় অট্টালিকা বুর্জ খলিফায় শাহরুখের উপস্থিতিতে  ‘জাওয়ান’- এর ট্রেলার দেখানোর কথা রয়েছে।

ছবিটিতে শাহরুখের সাথে অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সুনীল গ্রোভারের মত তারকারা।  


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

ছবির সাথে আমার কোন সম্পর্ক নেই: হাসান অভিনেতা হাসান মাসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি…
ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

মা হওয়ার গুঞ্জন, রহস্যময় উত্তর বুবলীর

ফের মাতৃত্বের আলোচনায় অভিনেত্রী বুবলী ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনার…
মা হওয়ার গুঞ্জন, রহস্যময় উত্তর বুবলীর
0
Share