Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ওপার বাংলায় গাইলেন এপার বাংলার লাইসা

লাইসা আহমেদ লিসা | ছবি: সংগৃহীত

কলকাতার জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত বিশেষ সংগীত সন্ধ্যায় বাংলাদেশি সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসার রবীন্দ্রসংগীত পরিবেশন হয়েছে প্রশংসিত।

কলকাতা জিটাটেল সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবি শঙ্খ ঘোষের কবিতার মেলবন্ধন। সেখানে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী লিসা।

লাইসা বলেন, “দীর্ঘদিন পর কলকাতার মঞ্চে গান গাইতে পেরে আমি ধন্য। এ দুই প্রথিতযশা কবির লেখা গানের অনুষ্ঠানে এসে খুব আনন্দিত।” তিনি আরও জানান, কবি শঙ্খ ঘোষ তার খুব প্রিয় ছিলেন। কলকাতায় এলেই চেষ্টা করতেন কবির সাথে দেখা করার।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশের লিসাসহ আরও উপস্থিত ছিলেন প্রবুদ্ধ রাহা, প্রত্যয় রাহা ও পৌলমী মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী ও সৌমিলি বিশ্বাস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share