Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

এবার জেমস গাইবেন লন্ডন ও বার্মিংহামে

মাহফুজ আনাম জেমস | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র মাতানোর পর এবার যুক্তরাজ্য মাতাবেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামের বাসিন্দাদের দুটি শো উপহার দিতে প্রস্তুত নগর বাউল খ্যাত এই তারকা।

ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন। জানা গেছে, ৭ ডিসেম্বর লন্ডনের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে ‘পাগলা হাওয়া’ গানের এই গায়কের। এরপর ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে অংশ নেবেন তিনি।

রবিন জানান, “শো শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবেন জেমস। ১৫ ডিসেম্বর দেশে আরেকটি কনসার্ট আছে তার।”

এদিকে লন্ডনের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর লন্ডনে গাইবেন জেমস। বিষয়টি নিয়ে রবিন জানান, “জেমস ভাই সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে লন্ডনের প্রবাসী বাঙালিদের মধ্যে এক ধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি ধামাকা আয়োজন হবে।”

জেমস মানেই সুরের ম্যাজিক। তার মধ্যে ১০ বছর পর আবারও তার কন্ঠের ম্যাজিক সামনাসামনি উপস্থিত থেকে উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে লন্ডনের জেমস ভক্তদের জন্য এটি একটি দারুণ খবরই বটে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share