Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে ফারিণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

অভিনেত্রী তাসনিয়া ফারিণ অহরহই বিদেশ যাত্রা করে থাকেন। কিন্তু এবার ফারিণের সাধারণ ফ্লাইট অসাধারণ হয়ে উঠলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। একই ফ্লাইটের যাত্রী হয়ে উড়াল দিয়েছেন দুইজন।

সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। সেই ফ্লাইটেরই যাত্রী ছিলেন ফারিণ। প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্লাইটে ভ্রমণের অভিজ্ঞতার এই সুযোগটি হাতছাড়া করেননি অভিনেত্রী। মুঠোফোনে ধারণ করে নেন একটি স্থিরচিত্র। পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবি পোস্ট করে মুহূর্তটি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করেন তিনি।

ফারিণ তার পোস্টের ক্যাপশনে ইংরেজীতে লিখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।” ছবিটি নিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, “ছবিটি আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।”

তবে ‘পুনর্মিলনে’ খ্যাত অভিনেত্রী কি উদ্দেশ্যে কোন গন্তব্যে উড়াল দিলেন? এই ব্যাপারে কিছু জানাননি তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share