Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

প্রকাশ্যে দীপিকা-রণবীর কন্যার প্রথম ঝলক, কি নাম তার?

দীপিকা পাডুকোন ও রণবীর সিং এবং তাদের মেয়ের ছবি (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

দিওয়ালির শুভ দিনে মেয়ের প্রথম ঝলক দেখালেন বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। জানালেন কি নাম রেখেছেন তাদের ছোট রাজকন্যার।

১ নভেম্বর নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের পায়ের ছবি শেয়ার করেন দীপিকা পাডুকোন। ছবিতে দেখা যায় ছোট্ট দুটি পা লাল চুড়িদার পরা। সেখানে সোনালী জরির কাজ। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। কারণ আমাদের প্রার্থনার উত্তর আমাদের কন্যা। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।’

অভিনেত্রী দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশর্ট

ইনস্টাগ্রামে দীপিকার এই পোস্টে মাত্র ১৫ মিনিটেই লাইক পড়েছিল সাড়ে ৪ লাখ! এখন পর্যন্ত সেই সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটির ঘর। ছোট দুয়ার প্রথম ছবিতে আলিয়া ভাট, নকুল মেহতা, আলিম হাকিম, ডিয়ানা পেন্টি, পত্রলেখা, শালিনী পাণ্ডে ছাড়া আরও ভালবাসা জানিয়েছে লাখ লাখ ভক্ত-অনুরাগীরা।

দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম স্টোরিতে দুয়ার এক ঝলক

গেল ৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের ঘর আলো করে আসে ছোট দুয়া। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছিলেন তারকা দম্পতি নিজেরাই। নির্মাতা সঞ্জয় লিলা বানসালি পরিচালিত ‘গালিও কি রাসলীলা- রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। পরে ২০১৮ সালে ইতালিতে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পরে দীপিকা পাডুকোন ও রণবীর সিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share