Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

টিজারেই বাজিমাত করলো হৃতিকের ‘ওয়ার টু’

বলিউডের সুপারহিরো হৃতিক রোশন এবং দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর—এই দুই অ্যাকশন হিরো এবার মুখোমুখি হচ্ছেন বড় পর্দায়। প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার টু’-এর টিজার। মুক্তির সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে দর্শকমহলে।  

টিজারে হৃতিক রোশানের অ্যাকশন-প্যাকড লুক, আর জুনিয়র এনটিআর-এর ডায়নামিক অ্যাকশন মুহূর্তগুলো ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। টিজারে দেখা যাচ্ছে কখনও অস্ত্র হাতে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন হৃতিক, আবার কখনও যুদ্ধক্ষেত্রে তার রক্তাক্ত চেহারায় দেখা যাচ্ছে দৃঢ়তা আর সাহস। বিশেষত নেকড়ের পাশে রাজকীয় ভঙ্গিতে হাঁটা—এই দৃশ্যটিও দর্শকের বিশেষ নজর কেড়েছে।

জুনিয়র এনটিআর-এর জন্মদিনে মুক্তি পাওয়া এই টিজার ঘিরে ছিল ভক্তদের মধ্যে বিশেষ উত্তেজনা।যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম, তবে সিনেমায় তার চরিত্র ঠিক কতটা গুরুত্বপূর্ণ—তা জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।

২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর এই সিক্যুয়েল নিয়ে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া।

আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। ইতিমধ্যেই হৃতিকের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার বর্তমান সঙ্গী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খানও। এখন দেখার পালা, বড়পর্দায় এই দুই সুপারস্টারের মুখোমুখি লড়াই কতটা বাজিমাত করে দর্শকমনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share