Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতি: ফিরে আসছেন জায়েদ খান!

জায়েদ খান । ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অভিনেতা জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছিল গেলো মার্চ মাসের ২ তারিখ। তবে এর ফলে শেষ হয়ে যায়নি চিত্রনায়কের সাথে সংগঠনটির সম্পর্ক। আবারও সদস্যপদ ফিরে পাবেন জায়েদ, এমনই গুঞ্জন শোনা যাচ্ছিলো বিনোদন অঙ্গন থেকে। সম্প্রতি বিষয়টি নিয়ে সুখবর জানালেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

জায়েদ খানের সদস্যপদ প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল বলেন, ‘শিল্পী সমিতি থেকে বাদ পড়া সব সদস্যদের ফিরিয়ে আনা হবে। একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্য নেওয়া হবে।’

খল-অভিনেতা যোগ করেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে সেই বিষয়ে আমার ধারণা নেই। তবে বাদ দেওয়াটা বেআইনি হয়েছে। সে একজন শিল্পী। তার বিষয়ে আমরা সভায় কথা বলবো।’

প্রসঙ্গত, ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। মিশা-ডিপজল বিজয়ী হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল জায়েদের সদস্যপদ ফেরত পাওয়ার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

১৯২৯-২০২৬ সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন অভিনেত্রী…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share