Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

কোন প্রশ্নের উত্তর দিতে নারাজ তানজিন তিশা?

তানজিন তিশা | ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীদের একের পর এক মৃ’ত্যু, আ’ত্মহত্যা ও ডিপ্রেশনের খবর অহরহই জায়গা করে নিচ্ছে পত্রপত্রিকার হেডলাইনে। প্রতিনিয়ত শোকের ছায়া নেমেই আছে বিনোদন জগতে। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সাংবাদিকদের মুখোমুখি হলে এই বিষয়েই তাকে প্রশ্ন করা হয়। এতে অভিনেত্রী বারণ করে দেন দ্বিতীয়বার যেন তাকে এই বিষয়ে প্রশ্ন না করা হয়!

মূলত তিশাকে প্রশ্ন করা হয় তারকাদের আ’ত্মহত্যা নিয়ে। আজকাল মিডিয়ায় তারকাদের ডিপ্রেশন বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর থেকে তারা আ’ত্মহত্যা করছেন কিনা, কিংবা এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে বলে মনে করেন তিশা? এই ব্যাপারে অভিনেত্রীর ব্যক্তিগত অভিমত জানতে চাওয়া হয়।

উত্তরে তিশা জানান, “আমি সব সময় মিডিয়ায় কথা বলতে চাই আমার কাজ নিয়ে। এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য আমি করতে চাই না। আশা করি, এই প্রশ্ন এবারই প্রথম আর এবারই শেষ করা হবে আমাকে।”

অভিনেত্রী যোগ করেন, “যেহেতু আমাকে প্রশ্ন করে ফেলেছেন, তাই এবারই প্রথম আর এবারই শেষবারের মতো উত্তর দিচ্ছি। ডিপ্রেশন থেকে কোনো অভিনয় শিল্পীর সু’ইসাইড করাটা আসলেই দুঃখজনক। তবে আমি বলবো, এই সমস্যাটা শুধু মিডিয়াতে বেড়েছে এমনটা নয়। এই ধারণাটাই ভুল।”

তিশা আরও যোগ করেন, “আমি মনে করি বাংলাদেশের অনেক জায়গায়ই মানুষ এই ভুল করছেন। কিন্তু আমাদের সেটা চোখে পড়ছে না। আমাদের চোখে শুধু মিডিয়ায় কি হচ্ছে তা চোখে পড়ছে।”

এছাড়াও ভুল ধারণা ও নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে সকলকে পজিটিভ বিষয় নিয়ে চিন্তা করার জন্য উপদেশ দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share