Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট?

রাজনৈতিক ও পারিপার্শ্বিক অস্থিরতা এবং ‘মব’ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে কনসার্ট স্থগিত করার কথা বলেছেন আয়োজকদের একজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘রিবিল্ডিং দ্য নেশন’ নামে কনসার্ট আয়োজনের ঘোষণার পর তা স্থগিত করেছেন আয়োজকরা।

গত শনিবার আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন তা স্থগিতের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান।

অবশ্য আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, “বর্তমান রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেই আমরা কনসার্ট স্থগিত করেছি। এটা যেহেতু ওপেন কনসার্ট, মবের সম্ভাবনা রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা স্থগিত করেছি’।  

‘মব’ তৈরি হতে পারে এটি কীভাবে বুঝলেন– এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, এই রকম কিছু হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা দেখেই ভাবা।” তিনি বলেন, নতুন করে কনসার্টের তারিখ ঘোষণা করা হবে ঈদের পর। শনিবার ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টে থাকার কথা ছিল ব্যান্ডদল ‘নগর বাউল জেমসে’র। এছাড়া কনসার্টে চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের গান পরিবেশন করার কথা ছিল।  

সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, চিরকুট ব্যান্ডের সদস্যরা গণমাধ্যমকে বলেছেন, আয়োজকদের পক্ষ থেকে তাদের ‘অনিবার্যকারণবশত’ কনসার্ট স্থগিত করার কথা বলা হয়েছে। জুলাই-অগাস্টজুড়ে দেশব্যাপী চলা ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। ফেইসবুক পেইজে কনসার্টের প্রচারও চালানো হচ্ছিল। তবে শেষে কনসার্টটি আর অনুষ্ঠিত হয়নী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share