Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব

দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন।এটিই তার আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় সাফল্য। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ জিতেন বিজয়ের মুকুট। তিনি বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার এক সুযোগ।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তমা রশিদ

তমা রশিদ বলেন, ‘কখনো চিন্তাও করিনি এই বিজয়ের মুকুট আমার মাথায় উঠবে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা আমাকে ভোট দিয়ে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন, সংগৃহীত

তিনি আরও বলেন, ‘গত ৬ মাস নিজেকে প্রস্তুত করেছি এই প্রযোগিতায় অংশ নেওয়ার জন্য। কাজ ও প্রস্তুতির জন্য গত দুই মাস তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারিনি। এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল তা গোছাতে হয়েছে। ৪০টি দেশের মতো প্রতিযোগিরা অংশ নিয়েছিলেন। বিভিন্ন রাউন্ডে কমতে কমতে ফাইনাল হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছে। আমাদের একই নম্বর ছিল। এ নিয়ে বেশ প্রতিযোগিতা হয়েছে। কঠিন ভাবে আমাদের লড়াই করে বিজয়ী হয়েছি। বাংলাদেশে প্রথম আমি বিজয় এনেছি। এটা দেশের জন্যও গর্ব। আগামী বছর বাংলাদেশ থেকে দুই জনকে পাঠাতে চাই। তারাও যাতে ভালো কিছু করে আসে।’

কনটেন্ট ক্রিয়েটর থেকে বিশ্বসেরা তমা

এর আগেও তমা রশিদ দেশের বিভিন্ন টিভি অনুষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মে উপস্থাপনা এবং কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। ধীরে ধীরে তিনি নিজের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ভিন্নধর্মী উপস্থাপনার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
সংগৃহীত

৪০ দেশের অংশগ্রহণে জমজমাট আসর

২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের নানা দেশের প্রতিযোগীরা অংশ নেন। ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলা এই আয়োজনে প্রতিযোগীদের বিভিন্ন ধাপে নিজেদের যোগ্যতা প্রমাণ দেন। প্রতিযোগিরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নিজেদের ব্যক্তিত্ব তুলে ধরেন ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেন।

পুরো প্রতিযোগিতায় তমা রশিদ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি ধাপে অংশ নেন। তার স্পষ্ট কথা বলার দক্ষতা, সুন্দর উপস্থাপনা ও দৃঢ় মনোভাব বিচারকদের মুগ্ধ করে।

ছোটবেলা থেকেই তমা রশিদ সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। নাচ, অভিনয় ও উপস্থাপনার মতো কাজে তার আগ্রহ ছিল। এসব অভিজ্ঞতা তাকে পরবর্তীতে মিডিয়া জগতে কাজ করতে আত্মবিশ্বাস ও দক্ষতা গড়ে তুলতে সাহায্য করেছে।

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
সংগৃহীত

তমার জয় নারীদের জন্য অনুপ্রেরণা

এই জয়ের মাধ্যমে তমা রশিদ প্রমাণ করেছেন যে, বাংলাদেশের নারীরাও আন্তর্জাতিক পর্যায়ে সমানভাবে সফল হতে পারেন। তার এই অর্জন দেশের অনেক তরুণীকে অনুপ্রাণিত করবে। নিজেদের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে পারবে।

অনেকের মতে, তমা রশিদের এই সাফল্য বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী হতে এবং বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দেবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share