Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন তাসনুভা তিশা

তাসনুভা তিশা
তাসনুভা তিশা

তাসনুভা তিশার স্বপ্ন ও বাস্তবতা

অভিনেত্রী নয়, বরং সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা । নাটক, ওয়েব সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তবে শৈশব কিংবা কৈশোরে তার স্বপ্ন অভিনেত্রী হওয়া ছিল না। বরং তিনি হতে চেয়েছিলেন সংবাদ উপস্থাপিকা বা রেডিও জকি (আরজে)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং বর্তমানে সিনেমায় কাজ করা নিয়ে কথা বলেন তিশা।

তিশার ভাষায়,

বড় কোনো প্রোডাকশন হাউস, পরিচালক কিংবা প্রযোজক যদি ডাকেন এবং গল্পসহ সবকিছু যদি মিলে যায়, তবেই সেটা সম্ভব। সিনেমা অনেক বড় বিষয়, হুট করে তো হয় না। আল্লাহ যদি কপালে রাখেন, তবে অবশ্যই সিনেমা হবে।

সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন তাসনুভা তিশা
তাসনুভা তিশা

ক্যারিয়ারের শুরুর সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, তখন একসঙ্গে পড়াশোনা ও কাজ সামলাতে হতো তাকে। সেই সময়টাকে তিনি “খুব স্ট্রাগলিং পিরিয়ড” হিসেবে উল্লেখ করেন।

সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন তাসনুভা তিশা
সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলেন তাসনুভা তিশা

২০১৩ সালের দিকে ম্যাগাজিন ও শাড়ির ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হয় তার। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এক প্রবাসী বান্ধবীর।

তিশা বলেন,

আমার এক বান্ধবী আনমোল তখন একটি অনলাইন বুটিক শুরু করেছিল। সে-ই আমাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে যায়। আমি খুব নার্ভাস ছিলাম, ছবি তুলতে কী করতে হয় সেটাও জানতাম না।

মডেলিংয়ে দীর্ঘমেয়াদে না থাকার কারণও খোলামেলাভাবে জানান তিনি। তার ভাষায়, “রাস্তায় আড়ংয়ের বড় বড় বিলবোর্ড দেখে মনে হতো, আমিও যদি কখনো বিলবোর্ডের মডেল হতে পারতাম! কিন্তু পরে বুঝলাম, মডেলদের যে ধরনের মুখাবয়ব লাগে, আমারটা তেমন নয়। আমি একটু গোলগাল ছিলাম। তাই মনে হয়েছে, আমাকে দিয়ে ওই অর্থে মডেলিংটা হবে না।”

তাসনুভা তিশা
তাসনুভা তিশা

অভিনয়ে আসার আগে তার স্বপ্ন ছিল সংবাদ উপস্থাপক হওয়ার। তিনি বলেন,

টিভির নিচে যে স্ক্রলিং নিউজ চলত, আমি সেগুলো জোরে জোরে পড়তাম। ভাবতাম, যদি কখনো নিউজ প্রেজেন্টার হতে পারতাম!

পরে দেশে এফএম রেডিওর যাত্রা শুরু হলে আরজে হওয়ার স্বপ্নও দেখতেন তিনি। “ক্লাস নাইনে পড়ার সময় রেডিও ফুর্তি  কিংবা রেডিও টুডের আরজেদের কথা শুনে মুগ্ধ হতাম। মনে হতো, আমিও যদি আরজে হতে পারতাম। কখনো ভাবিনি যে অভিনয় করব বা এই পেশায় আসব,” বলেন তিশা।

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তবে ভাগ্যের পরিক্রমায় সংবাদ উপস্থাপক বা আরজে নয়, অভিনয় জগতেই নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। আজ তিনি দেশের ছোট পর্দার অন্যতম পরিচিত ও ব্যস্ত অভিনয়শিল্পী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপনার সন্তানের সাথে দেখুন এই ৫টি শিশুতোষ চলচ্চিত্র

খেলাধুলা ও  ব্লকবাস্টারভিত্তিক সিনেমা এই জুন মাসে বিশ্বব্যাপী অনেক ব্যস্ততা কারণ চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপের…
৫টি শিশুতোষ চলচ্চিত্র

এবার ডিস্টোপিয়ান অ্যানি সিরিজ নিয়ে এলেন নাজিফা তুষি

নির্মাতা সাদের প্রত্যাবর্তন রইদ সিনেমা দিয়ে পুরো দেশের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছেন নাজিফা তুষি। এর আগে হাওয়া…
অ্যানি সিরিজ নাজিফা তুষি

উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাচ্ছেন শাহনেওয়াজ কাকলি

ভারতে যাচ্ছেন কাকলি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলি স্ট্রোক-পরবর্তী জটিল শারীরিক…
নির্মাতা শাহনেওয়াজ কাকলি

দিল্লি সফরে কোয়েল মল্লিক – রাজ্যসভার সদস্যপদ ছাড়ার গুঞ্জন

কোয়েলের রাজ্যসভা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন,…
কোয়েল মল্লিক
0
Share