Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

তৃতীয় বিয়ে করছেন আমির খান

আমির খান
আমির খান

আমির খানের বিয়ে

বলিউড সুপারস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হবে।

যদিও অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

তৃতীয় বিয়ে করছেন আমির খান
প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান

এর আগে দুবার বিয়ে করেছেন আমির খান। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তানজুনাইদ ও ইরা। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে আমির ও কিরণ তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০ এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর নিজের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share