Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ৩, ২০২৬

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা নির্মাণের গুঞ্জন

শাকিব খান ও হিমেল আশরাফ

বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমা ‘প্রিয়তমা’ যে সিনেমা দিয়ে শাকিব খানের নব উত্থান ঘটেছে ঢালীউডে। সেই প্রিয়তমা সিনেমার নির্মাতা হিমেল আশরাফ শাকিব খানের সাথে সিনেমা নির্মাণকরতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি নির্মাতার একটি ফেসবুক পোস্টকে ঘিরেই নতুন এই আলোচনার সূত্রপাত।  

২০২৩ সালে মুক্তি পায় সিনেমা ‘প্রিয়তমা’। এই সিনেমায় শাকিব খানের নবজন্ম ঘটেছে বলে মনে করছেন দর্শকরা। হিমেল আশরাফ পরিচালিত এই রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ২০২৪ সালে একই নির্মাতার ‘রাজকুমার’ সিনেমাতেও অভিনয় করেছেন শাকিব খান। সেই সিনেমাটিও বাংলাদেশ ও ভারতে বেশ দর্শকপ্রিয়তা পায়।  

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার
হিমেল আশরাফ ও শাকিব খান | ছবি: ফেসবুক

  এই দুই সিনেমার সফলতার পর হিমেল আশরাফ জানিয়েছিলেন, ভবিষ্যতে আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ইচ্ছা রয়েছে তার। তবে ব্যস্ততার কারণে এত দিন সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।  

সম্প্রতি শাকিব খান ও প্রযোজক শাকিল খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হিমেল আশরাফ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।’

এই পোস্টের পর থেকেই মূলত নতুন সিনেমার নির্মাণ হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এই খবরের পরেই চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, নতুন একটি গল্প নিয়ে নির্মাতা, অভিনেতা ও প্রযোজকের মধ্যে আলোচনা হয়েছে এবং সেটি ইতিবাচক পর্যায়ে রয়েছে।

রোমান্টিক ফ্যামিলি ড্রামা

হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘গল্প চূড়ান্ত করেছি, যেটা শাকিব ভাই খুব পছন্দ করেছেন। আমি যেরকম গল্পে কাজ করেছি এটাও ঠিক তেমনই রোমান্টিক ফ্যামিলি ড্রামা জনরার। শাকিব ভাই তো এরমধ্যে অনেকগুলো অ্যাকশন জনরার কাজ করেছেন, এখন উনিও চাচ্ছেন রোমান্টিক ড্রামায় কাজ করতে। নাম বা অন্যান্য শিল্পী এখনও কিছু চূড়ান্ত হয়নি।

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার

শুটিং কবে শুরু করব বা বাকি সব তথ্য দুই-তিন সপ্তাহের মধ্যে জানাতে পারব।’

আসন্ন সিনেমাটি আগামী বছরের ঈদের জন্য পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে ‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল আশরাফ বলেন,  ‘আমি তো চাচ্ছি ঈদ ছাড়া আসতে। ঈদের সময়ে অনেক কিছুর ভিড় নিয়ে আমি ক্লান্ত। এখন বাকিটা শাকিব ভাই এবং প্রযোজক ভালো বলতে পারবেন।’ এখন কেবল দেখার পালা শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা কি নতুনত্ব নিয়ে হাজির হয়।

দেশের প্রেক্ষাগৃহে বর্তমানে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদেই মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েকসহ আরো অনেকে। দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি এবার আমেরিকা ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর নতুন বিজয়ী ঘোষণা

সংশোধিত চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর ঘোষিত ফলাফল নিয়ে বিতর্ক ফলাফল ঘোষণার পরেই। এই…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

সাফল্য বাড়লে শত্রুও বাড়ে – রণবীর সিং ইস্যুতে কঙ্গনা রনৌত

রণবীরকে কঙ্গনা রনৌতের সমর্থন বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন-৩’ এর অভিনেতা রণবীর সিংকে ঘিরে বিতর্কের মধ্যেই…
সাফল্য বাড়লে শত্রুও বাড়ে - রণবীর সিং ইস্যুতে কঙ্গনা রনৌত

চলচ্চিত্রে কেন অতিরিক্ত মাদক-সহিংসতা: প্রিন্স মাহমুদ

নাটক-সিনেমায় আপত্তিকর দৃশ্য নিয়ন্ত্রণের আহ্বান দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের…
চলচ্চিত্রে কেন অতিরিক্ত মাদক-সহিংসতা: প্রিন্স মাহমুদ
0
Share