Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

আমেরিকা-ইউরোপে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রকস্টার’

শাকিব খানের ‘রকস্টার’
‘রকস্টার’ সিনেমা

৪১ প্রেক্ষাগৃহে রকস্টার

কোরবানির ঈদ উপলক্ষে দেশের সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। মুক্তির এক সপ্তাহ পর এবার দেশের বাইরে যাবার পালা। ৫ জুন থেকে আমেরিকা-ইউরোপের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি।

বিদেশে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তাঁর মতে, হলিউডের ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রথম সপ্তাহেই এতগুলো প্রেক্ষাগৃহ নিশ্চিত করা সিনেমাটির জন্য বড় অর্জন। পরিবেশক প্রতিষ্ঠান আশা করছে, দর্শক সাড়া ইতিবাচক হলে আগামী সপ্তাহগুলোতে আরও নতুন প্রেক্ষাগৃহ যুক্ত হতে পারে।

শাকিব খানের ‘রকস্টার’

তিন দেশের হলে মুক্তি

সজীব সপ্তক গণমাধ্যমকে জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে চলবে ‘রকস্টার’। মোট ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। পাশাপাশি কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি দেখা যাবে।

শাকিব খানের ‘রকস্টার’

ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমায় একজন রকস্টারের উত্থান, জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, ব্যক্তিগত জীবনের নানা সংকট এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে।

শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং গায়িকা সুনিধি নায়েক ও কাজী সাবির।

ঘুরে দাঁড়ানো

গত রোজার ঈদে মুক্তি পেয়েছিলো শাকিব খানের সিনেমা প্রিন্স। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি। এছাড়া চলচ্চিত্র সার্টিফিকেশন পাওয়ার পরে নতুন করে আবার দৃশ্য যোগ করার কারণে সিনেমাটির প্রদর্শনীও নিষিদ্ধ করে দেয়া হয়। পরে সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না এই মর্মে ওরা মুচলেকা দেয়ার পরে সিনেমার সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সিনেমার ব্যর্থতার পরে এবার শাকিব খান বাজিমাত করছেন রকস্টার সিনেমা দিয়ে।

এদিকে আমেরিকা ও কানাডায় ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ডকাপ। এই ব্যস্ত সময়ের আগে হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা ‘রকস্টার’ সিনেমার জন্য একটি ভালো দিক বয়ে আনতে পারে বলে মনে করছেন সিনেমা কর্তৃপক্ষ। সিনেমাটি ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে বলেও জানিয়েছেন তাঁরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নরসিংদীর কৃষ্টি-ঐতিহ্য তুলে ধরবে এবারের ‘ইত্যাদি’

ম্যাগাজিন অনুষ্ঠান জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নরসিংদী জেলার প্রাচীন…
নরসিংদীর কৃষ্টি-ঐতিহ্য তুলে ধরবে এবারের ‘ইত্যাদি’
0
Share