Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে

ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব খান এমন এক নাম, যিনি টানা প্রায় তিন দশক ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা থেকে শুরু করে ২০২৬ সালে মুক্তি পাওয়া ২৫৫তম চলচ্চিত্র রকস্টার , এই দীর্ঘ যাত্রায় তিনি নিজেকে শুধু একজন নায়ক নয়, বরং বাংলাদেশের মূলধারার সিনেমার অন্যতম প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া ‘রকস্টার’ দেশের সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মাল্টিপ্লেক্স ও একক হল মিলিয়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। বিশেষ করে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে  দর্শকচাহিদার কারণে শোর সংখ্যা দ্রুত বাড়ানো হয়েছে।

রকস্টার
শাকিব খান

তবে এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে অভিনয় ও উপস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শাকিবকে। ধীরে ধীরে মুনমুন, সাহারা, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে করতে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

‘কোটি টাকার কাবিন’

শুধু বাণিজ্যিক নায়ক নয়, অভিনয়শিল্পী হিসেবেও স্বীকৃতি পান সুভা ও দেবদাস-এর মতো ছবির মাধ্যমে। আর কোটি টাকার কাবিন তাঁকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। এরপর থেকে দর্শকদের কাছে সিনেমার নামের চেয়েও বড় হয়ে ওঠে ‘শাকিব খান’ নামটি।

একসময় ব্যক্তিজীবনের নানা বিতর্ক, সম্পর্কের টানাপোড়েন, মামলা ও চলচ্চিত্রাঙ্গনের নানা সংকটের কারণে তাঁর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, তাঁর জনপ্রিয়তার সময় শেষ। কিন্তু ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সেই ধারণা বদলে দেয়। ছবিটির সাফল্য তাঁকে নতুন করে দর্শকের কাছে প্রতিষ্ঠিত করে।

এরপর একের পর এক রাজকুমার, তুফান, বরবাদ ও তাণ্ডব তাঁর তারকাখ্যাতিকে আরও দৃঢ় করেছে। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তিনি সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।

দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষে শাকিব খান

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের সিনেমায় এত দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তার ধারাবাহিকতা খুব কম তারকার ক্ষেত্রেই দেখা গেছে। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া, দর্শকের চাহিদা বুঝে নতুনভাবে হাজির হওয়া এবং প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর সক্ষমতাই শাকিব খানকে অন্যদের থেকে আলাদা করেছে।

১৯৯৯ সালের ‘অনন্ত ভালোবাসা’ থেকে ২০২৬ সালের ‘রকস্টার’ , এই ২৭ বছরের যাত্রা প্রমাণ করে, ঢালিউডে সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু শীর্ষ তারকার আলোচনায় এখনো সবচেয়ে উজ্জ্বল নাম শাকিব খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নাজিয়া সামান্থা- হজ করলেও ড্রামসের প্রতি টান রয়ে গেছে

হিজাবী ড্রামার নাজিয়া সামান্থা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। হিজাব পরিহিত অবস্থায়…
নাজিয়া সামান্থা

আমেরিকা-ইউরোপে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রকস্টার’

৪১ প্রেক্ষাগৃহে রকস্টার কোরবানির ঈদ উপলক্ষে দেশের সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১০৩টি প্রেক্ষাগৃহে…
শাকিব খানের ‘রকস্টার’

‘কালা হিরাণ’ নির্মাতাকে সালমান খানের আইনি নোটিশ

কৃষ্ণসার হরিণ হত্যা সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘কালা হিরাণ: দ্য…
0
Share