Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ
ছবি: তাসনিয়া ফারিণ, ফেসবুক থেকে সংগৃহীত

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন।  সম্প্রতি এই অভিনেত্রী শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থার কাজ। সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।  মায়ের শাড়িতে ফারিণ একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন । সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।’

মায়ের শাড়িতে ফারিণ
মায়ের শাড়িতে ফারিণ , ছবি: সংগৃহীত

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনিই। ফারিণের কথায়, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

তার কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী মনে করেন, মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’

মায়ের শাড়িতে ফারিণ
ছবি: তাসনিয়া ফারিণ, ফেসবুক থেকে সংগৃহীত

 ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share