Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

২৭ বছর পর ‘তাল’-এর সিক্যুয়াল আসছে

২৭ বছর পর ‘তাল’
২৭ বছর পর ‘তাল’

সিনেমা ‘তাল’

১৯৯৯ সালে মুক্তি পায় পরিচালক সুভাষ ঘাই নির্মিত ব্লকবাস্টার ছবি ‘তাল’। মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর অভিনীত এই প্রেমকাহিনি এখনও রয়েছে দর্শকদের প্রিয় তালিকায়। আর সেই ছবির সিক্যুয়াল ‘তাল ২’ নিয়েই এবার নতুন করে আলোচনা চলছে। জানা গেছে, ২৭ বছর পর ‘তাল’-এর সিক্যুয়াল আসছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন ছবিটির নির্মাতা সুভাষ ঘাই। সেখানে তিনি মতামত আকারে দর্শকদের কাছে জানতে চান-আজকের সময়ে ‘তাল ২’ তৈরি করা সম্ভব কি না। এই প্রশ্নের পরেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

পরিচালকের কথায়, ‘তালের গল্পে কোনও ভিলেন ছিল না, ছিল না যৌনতার বাড়াবাড়ি কিংবা হিংসা। এখনকার জেন জি দর্শক এই গল্প কতটা গ্রহণ করবে, সেটাই ভাবাচ্ছে। স্ক্রিপ্ট প্রায় তৈরি। তবে এখনই সঠিক সময় কি না, নিশ্চিত নই।

২৭ বছর পর ‘তাল’

এই নির্মাতা আরো জানান, গত ১৫ বছর ধরে দর্শকরা তাকে নিয়মিত জিজ্ঞেস করছেন- আবার কবে ‘তাল’ ফিরবে। এমনকি নতুন প্রজন্মও ছবিটির দ্বিতীয় কিস্তি দেখতে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন সুভাষ।

তিনি বলেন, ‘তখন অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া দুজনেই নতুন ছিলেন। তাঁদের প্রেমের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। অন্যদিকে অনিল কাপুর ছিলেন অভিজ্ঞ অভিনেতা। সঠিক চরিত্রে সঠিক শিল্পী নির্বাচনই ছবির বড় শক্তি। ভালো স্ক্রিপ্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্টিং।’

তাল-এর বাণিজ্য

সব মিলিয়ে জানা গেছে, ‘তাল ২’ নির্মাণ নিয়ে ভাবনা অনেক দূর এগোলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে ২৭ বছর পর ফের বড় পর্দায় ফিরতে পারে নব্বই দশকের সেই আইকনিক প্রেমকাহিনি। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র অনিল কাপুর , ঐশ্বর্য রাই এবং অক্ষয় খান্না ছাড়াও আরো আছেন  অমরীশ পুরী ও অলোক নাথ।

তাল সিনেমাটি ভারতে বেশ ভালো বাণিজ্যিক সফলতা পায়। এটি সেসময় ১১.৫০ কোটি রূপি বাজেটে ২৩ কোটি রূপি আয় করে এবং আন্তর্জাতিকভাবেও ভাল পারফর্ম করে। সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ভ্যারাইটির বক্স-অফিস তালিকার শীর্ষে পৌঁছানো প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মোট সংগ্রহ করে ৫১.১৬ কোটি রূপি, যা এটিকে সে বছরের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র বানিয়েছে।

 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…
0
Share