Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন বিশ্বরেকর্ড গড়েছে। মাত্র চার দিনেই ট্রেলারটি ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউ স্পর্শ করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই ঐতিহাসিক রেকর্ড নথিভুক্ত হয়েছে।  এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেয়েছে।

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
ছবি: সংগৃহীত

এর আগে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর দখলে।  ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল ইভেন্টে প্রকাশিত ট্রেলারটি প্রথম দিনেই ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়েতে হোম’ প্রথম দিনে ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ পেয়েছিল।  তবে, অতীতের সব রেকর্ড ভেঙে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের রেকর্ড গড়েছে।

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
ছবি: সংগৃহীত

ট্রেলারের কাহিনী ও নতুন মোড়

ট্রেলারে দেখা গেছে, আগের কিস্তির রেশ ধরে এবারও কাহিনী এগিয়েছে। জাদুকরী মন্ত্রের কারণে পিটার পার্কার এখন এমন একটি পৃথিবীতে বাস করছেন যেখানে কেউ তাকে চেনে না। কোনো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়া তাকে টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে প্রতিকূলতা মোকাবিলা করলেও প্রিয়জনদের মানসিক সমর্থন এবার তার পাশে নেই।

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

পিটার পার্কার ও এমজের সম্পর্ক

ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়ন ফুটে উঠেছে। এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারকে চিনতে পারছেন না। অন্যদিকে পিটার তার গভীর মমতা থাকা সত্ত্বেও এমজেকে বিপদমুক্ত রাখতে দূরত্ব বজায় রাখছেন। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই এবং স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
ছবি: সংগৃহীত

মুক্তির তারিখ ও প্রত্যাশা

সব ঠিক থাকলে আগামী ৩১শে জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার মুক্তির পরপরই ভিউর সংখ্যা ও দর্শকের প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই সিনেমা বড় পর্দায় প্রভাব দেখাতে প্রস্তুত। স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হয়েছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।  এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া।  আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালোসহ অনেকেই। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্ণিমার অস্তিত্বের লড়াই – ফিরছেন প্রামাণ্যচিত্রে

অস্তিত্বের লড়াইয়ে পূর্ণিমার সচেতনতার বার্তা পূর্ণিমার অস্তিত্বের লড়াই প্রমাণ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও…
পূর্ণিমার অস্তিত্বের লড়াই- ফিরছেন প্রামাণ্যচিত্রে

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানের

জনস্বার্থে হাইকোর্টে রিট ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে জয়া…
জয়া আহসানের
0
Share