Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়
সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয়। ছবি: সংগৃহীত

সঞ্জয় ও বিশ্ব তারকারা মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয় । বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান গান গাইবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়।  ২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরকে স্মরণীয় করে রাখতে তিন দেশের ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে ফিফা।  যেখানে বিশ্বকাপ মাতাবেন সঞ্চয়সহ আরও তিন দেশের শিল্পী।

নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব তারকারা পারফর্ম করবেন, তাদের নাম প্রকাশ করেছে কানাডা।  আগামী ১২ জুন টরেন্টোতে অনুষ্ঠেয় উদ্বাধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়।

অভিবাসী সন্তানের অবিশ্বাস্য বিশ্বমঞ্চে উত্থান গল্প

খবরটি নিশ্চিত করে সঞ্জয় বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়া অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।’
সঞ্জয় আরও বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়
ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

সঞ্জয়ের জন্ম ঢাকায় হলেও বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।  সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে হিসেবে বেশ পরিচিতি আছে সঞ্জয়ের। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে অ্যালানিসম রিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্সের মতোএক ঝাঁক আন্তর্জাতিক তারকারা।

সংগীতে ফুটবে কানাডার ঐক্যের বার্তা

আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে উদ্বোধনীঅনুষ্ঠানে। এই ট্রফি কানাডার বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও সম্প্রদায়ের বৈচিত্র্য তুলে ধরবে।

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

টরন্টো শো বিশ্বকাপ উন্মাদনার প্রতিচ্ছবি: ফিফা সভাপতি

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং ফিফাবিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে।  সংগীত, সংস্কৃতি এবং অবিস্মরণীয় পরিবেশনার মাধ্যমে আমরা বিশ্বকে এমন এক উদযাপনে স্বাগত জানাব, যা একদিকে হবে পুরোপুরি কানাডিয়ান, অন্যদিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র জুড়ে চলা বৃহত্তর গল্পের সঙ্গেও সংযুক্ত থাকবে।  এটি হবে গর্ব, ঐক্য ও প্রত্যাশার এক বিশেষ মুহূর্ত, যখন কানাডা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের জায়গা করে নেবে।

ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়
ফিফা বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

দর্শকদের জন্য থাকবে বিনোদনের বিশেষ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণেরও সুযোগ থাকছে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। দর্শকদের জন্য থাকবে বিশেষ অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রাক-ম্যাচ বিনোদনের আয়োজন।

১১ জুন বিশ্বকাপের মূল আসর শুরু হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্ণিমার অস্তিত্বের লড়াই – ফিরছেন প্রামাণ্যচিত্রে

অস্তিত্বের লড়াইয়ে পূর্ণিমার সচেতনতার বার্তা পূর্ণিমার অস্তিত্বের লড়াই প্রমাণ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও…
পূর্ণিমার অস্তিত্বের লড়াই- ফিরছেন প্রামাণ্যচিত্রে

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানের

জনস্বার্থে হাইকোর্টে রিট ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে জয়া…
জয়া আহসানের
0
Share