Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি

শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠেন ওমর সানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন ওমর সানী।
ছবি: ভিডিও কলে কথা বলছেন শাবনূর-মৌসুমী-ওমর সানি

সানীর আবেগঘন ভিডিওতে শাবনূর-মৌসুমী

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমীর একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি । ভিডিওটি প্রকাশ করে দুই সহশিল্পীর প্রতি ভালোবাসা ও দোয়ার কথা জানান তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ৩ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করেন চিত্রনায়ক ওময় সানী। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাবনূর ও মৌসুমীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তিনি।  আলাপচারিতার এক পর্যায়ে পুরোনো দিনের স্মৃতি, হাসি-ঠাট্টা আর খুনসুঁটিতে মেতে ওঠেন তিনজন।

ডিডিও কলে ওমর সানীকে মৌসুমী মজা করে বলেন,  ‘আমরা যেন একসাথে থাকতে পারি শেষ বয়সে সে দোয়া করো। আমরা পাশাপাশি বাড়ি কিনে একসাথে থাকবো’।

শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি
শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি , ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভিডিও কল শেষে দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে ওমর সানী বলেন, ‘মৌসুমী ও শাবনূরকে দেখলেন। তখন থেকে এখন অবধি সে ভালোবাসা, সে স্নেহ, বান্ধবীসুলভ আচরণ এবং হৃদ্যতা এরকমই আছে। এখনকার শিল্পীদের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে এ সম্পর্ক এভাবেই থাকবে, এটুকু আমি বলতে পারি। দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। তোমাদের সবাইকে ভালোবাসি।’

শাবনূর-মৌসুমীর সঙ্গে খুনসুঁটিতে ওমর সানি
ছবি: চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূর

১৯৯০ এর দশকে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী ও শাবনূর ছিলেন সবচেয়ে আলোচিত দুই নায়িকা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর।

একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ-শাবনূর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যা তাঁকে দ্রুত শীর্ষ নায়িকার কাতারে পৌঁছে দেয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share