Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

শবনম বুবলীর কলকাতার সিনেমা
শবনম বুবলী ও কোশিক গাঙ্গুলী

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুটিং শেষ হলেও মুক্তি পায়নি সিনেমাটি। সিনেমাটির নাম ‘ফ্ল্যাশব্যাক’। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা । জানা গেছে, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।

এই সিনেমার মাধ্যমেই টালিউড জগতে অভিষেক করেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হয় সিনেমাটির। এরপর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ও জানার চেষ্টা ছিল বড়পর্দায় কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।  

শবনম বুবলীর কলকাতার সিনেমা
শবনম বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ | ছবি: ফেসবুক

এ নিয়ে নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর বাংলাদেশেও মুক্তির প্রক্রিয়া শুরু হবে সিনেমাটির।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

নির্মাতা বুবলী

সিনেমাটিতে বুবলীকে দেখা যাবে শ্বেতা চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিনজন মানুষের গল্প নিয়ে এই সিনেমা। এই তিন চরিত্র একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প আসে নতুন চমক। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর সিনেমাটির গল্প।

শবনম বুবলী | ছবি: ফেসবুক

সর্দারবাড়ির খেলা

শবনম বুবলীর কলকাতার সিনেমা

এদিকে আগামী ৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটি মুক্তির কথা সামনে এলেও এর প্রচারণায় বুবলীকে দেখা যাচ্ছে না। ফলে, এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন উঠেছে বুবলী দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি দেশের এই জনপ্রিয় অভিনেত্রী। এদিকে, এই ঈদে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘প্রেসার কুকার’। এতে বুবলী ছাড়াও আছেন দেশের আরো তিন অভিনেত্রী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share