Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি

‘সুরাইয়া’ সিনেমা

লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি। এই সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি জুটি হচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান র‍্যাদারহুড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। তাঁরা জানিয়েছেন ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে।    

‘সুরাইয়া’ সিনেমাটি হতে যাচ্ছে রবিউল আলম রবির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমা নির্মাণের আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য রবিউল আলম রবি শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে ‘ঊনলৌকিক’ সিরিজ, ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘ফরগেট মি নট’ নির্মাণ করে বেশ প্রশংসিত হয়। মূল গল্পের লেখক শিবব্রত বর্মনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন রবিউল।

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

ফজলে হাসান আছেন সুরাইয়া সিনেমার প্রযোজক হিসেবে। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান র‍্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান নিকো ফিল্ম প্রোডাকশনস।

‘সুরাইয়া’ সিনেমায় অনুদান

নির্মানাধীন ‘সুরাইয়া’ সিনেমাটি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটেও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন নির্মাতা রবি যার শুরুটা হয় ২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে। একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব প্রদিউর অ স্যুদে অংশ নেয় ‘সুরাইয়া’। ২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও নির্বাচিত হয় এই গল্প। এছাড়াও, গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকেও তহবিল পায় সিনেমা ‘সুরাইয়া’।

সিনেমাটির প্রযোজক ফজলে হাসান জানান, ২০ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। পুরো মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ হবে দৃশ্য ধারণের কাজ। সিনেমাটির গল্প নিয়ে প্রযোজক জানান, শহুরে জীবনের রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্পের আদলে তৈরি একটি রোমান্টিক ঘরানার ছবি হতে যাচ্ছে সুরাইয়া। তবে প্রযোজক ফজলে হাসান আরো জানিয়েছেন সিনেমাটি প্রথমেই দেশে মুক্তি পাবে না। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

সিনেমাটির প্রধান দুই চরিত্র শ্যামল মাওলা ও নাজিফা তুষি ছাড়া আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারী, রাফায়েত উল্লাহ সোহান।

নাজিফা ঝড়

এদিকে, নতুন সিনেমার খবর এলেও দেশে চলছে রইদের মাতম। অভিনেত্রী নাজিফা তুষির সিনেমা ‘রইদ’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমাটি রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে এসে আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share