Sunday, November 1, 2026

শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে বড় পর্দা, ‘কিং’-এর টিজার চমকের গুঞ্জন

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

আগামীকাল ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। তার আগেই উৎসবের আমেজ লেগেছে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাত ঘিরে। বাড়িটির বাইরের অংশে বসানো হয়েছে বিশাল এক পর্দা, যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই বড় পর্দা ঘিরেই ছড়িয়েছে জল্পনা। গুঞ্জন শোনা যাচ্ছে, জন্মদিনের দিন এই পর্দাতেই দেখানো হতে পারে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম টিজার। সঙ্গে আসতে পারে অরিজিৎ সিংয়ের গাওয়া ছবির একটি গানও। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মান্নাতের ব্যালকনিতে শাহরুখ খান

গোপন বার্তায় ইন্ধন সিদ্ধার্থের

জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছেন ‘কিং’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিকমাধ্যমে তাঁর একের পর এক রহস্যময় পোস্ট মিলিয়ে ভক্তরা বার্তা পড়ছেন, এবার বিশ্বজুড়ে উদ্‌যাপনের সময় এসেছে। সব মিলিয়ে জন্মদিনের চমক নিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে।

‘কিং’ সিনেমার পোস্টারে শাহরুখ খান

তবে এবার মান্নাতের ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যাবে না শাহরুখকে। বাড়িটিতে সংস্কারকাজ চলায় তিনি ও তাঁর পরিবার আপাতত থাকছেন পালি হিলের একটি অ্যাপার্টমেন্টে। শোনা যাচ্ছে, ‘কিং’-এর একটি গানের শুটিংয়ে জন্মদিনের সময়টা লন্ডনে থাকতে পারেন তিনি।

তিন বছর পর ‘কিং’ দিয়েই বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ছবিতে তাঁর সঙ্গে আছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ একঝাঁক তারকা। ছবিটি মুক্তি পেতে পারে আগামী ডিসেম্বরে।

সূত্র: মিড ডে

Share

Read more

Local News