Sunday, November 1, 2026

হ্যালোইন লুকে রহস্য ছড়ালেন অপু বিশ্বাস

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

গ্ল্যামার আর ফ্যাশন দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার হ্যালোইন উৎসব উপলক্ষে একেবারে ভিন্ন এক সাজে ধরা দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা রহস্যময় লুকের ছবিগুলো ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা।

ছবিগুলোতে কুচকুচে কালো লেসের স্লিট গাউনে দেখা গেছে অপুকে। ঝুলন্ত ল্যাম্পের আলো-ছায়ায় সোফায় হেলান দিয়ে মোহময়ী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অন্য একটি ছবিতে তাঁর হাতে দেখা গেছে প্রাচীন ধাঁচের লণ্ঠন।

হাতে লণ্ঠন নিয়ে অপু বিশ্বাস

কালো গাউনে গথিক আবহ

গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ আর ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইলে তাঁর পুরো সাজে ফুটে উঠেছে গথিক আবহ। চোখের ভিন্নধর্মী কন্টাক্ট লেন্স এই রহস্যময় রূপে যোগ করেছে বাড়তি মাত্রা। চেনা গ্ল্যামারাস লুকের বাইরে এসে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন অভিনেত্রী।

কালো গাউনে অপু বিশ্বাস

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে যায়। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন অপুর ব্যতিক্রমী সাজ আর ফ্যাশন সচেতনতার। কেউ কেউ বলছেন, চেনা অপুকে যেন নতুন রূপে আবিষ্কার করলেন তাঁরা।

ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বরাবরই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। হ্যালোইনের এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তাঁর নাম সব সময়ই ব্যতিক্রমী।

সূত্র: ঢাকা পোস্ট

Share

Read more

Local News