Sunday, November 1, 2026

মেহেদি পরানোর সময় অপুকে চুমু – কে এই আদনান আজাদ?

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

মেহেদি পরানোর সময় অপু বিশ্বাসকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা যুবক আদনান আজাদ। প্রায় ১৮ বছর আগে ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো সিনেমা বা অভিনয় নিয়ে নয়, একটি ভিডিওকে কেন্দ্র করে।

ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর সময় হঠাৎ অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন এক যুবক। আকস্মিক এ ঘটনায় লাজুক হাসিতে মেতে ওঠেন অভিনেত্রী। গত শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কে এই যুবক?

জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। অপু বিশ্বাস ও আদনানকে ভিডিওতে হবু বর-কনের সাজে দেখা গেছে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল খুনসুটি। একপর্যায়ে আদনান অপুকে চুমু দেন। তাঁদের এই মুহূর্তটি একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। আলোচনার জন্যই দৃশ্যটি পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসব ছবি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক ও একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কৌতূহল তৈরি হয়।

কে এই আদনান আজাদ?

আদনান আজাদের সঙ্গে অপুর পরিচয় অবশ্য নতুন নয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের।

পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

সম্প্রতি তাঁদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমার পরিকল্পনাও রয়েছে। অপু বিশ্বাস জানিয়েছিলেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদ বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত।

দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তাঁর আবারও বড় পর্দায় দেখা মিলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তাঁদের সাম্প্রতিক ছবি ও ভিডিও ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

Share

Read more

Local News