Saturday, October 31, 2026

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির ব্যবসা করল শাহরুখের ‘কিং’

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

মুক্তির আগেই বড় অঙ্কের ব্যবসা করে আলোচনায় শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। সিনেমাটির বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ফারস ফিল্মস। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিকে রেকর্ড হিসেবে উল্লেখ করেছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্বের জন্য ১৭৫ কোটি রুপি ন্যূনতম গ্যারান্টি (এমজি) দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে ন্যূনতম গ্যারান্টির অঙ্ক ১০০ কোটি রুপি ছাড়ায়নি। ফলে মুক্তির আগেই সিনেমাটি আন্তর্জাতিক বাজারে বড় প্রত্যাশা তৈরি করেছে।

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির ব্যবসা করল শাহরুখের ‘কিং’
ছবি: সংগৃহীত

বিদেশি পরিবেশনায় বদলাচ্ছে সমীকরণ

এর আগে শাহরুখ খানের সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত পালন করত যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির পরিকল্পনা ছিল। তবে সেই চুক্তি হওয়ার কথা ছিল কমিশনভিত্তিক। অর্থাৎ, পরিবেশনার জন্য নির্দিষ্ট ফি পেত ওয়াইআরএফ, কিন্তু সিনেমার আয়ের কোনো ন্যূনতম নিশ্চয়তা দিতে হতো না।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’-এর কারণে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বাজারে পরিবেশনা ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। এসব অঞ্চলে সাধারণত নিজেদের কার্যালয়ের মাধ্যমে সিনেমা পরিবেশনা করে থাকে ওয়াইআরএফ।

বিদেশের বাজারে ৪৭৫ কোটি রুপির লক্ষ্য

বিদেশি বাজারের কয়েকটি অঞ্চলে চড়া দামে পরিবেশনা স্বত্ব বিক্রি করায় বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বড় অঙ্কের আয় করতে হবে। পিঙ্কভিলার দাবি, শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটির প্রায় ৫ কোটি ডলার, অর্থাৎ ৪৭৫ কোটি রুপি আয় করার প্রয়োজন হতে পারে।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিদেশের বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল। সেই হিসাবে ‘কিং’-এর সামনে রয়েছে আরও বড় লক্ষ্যমাত্রা।

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির ব্যবসা করল শাহরুখের ‘কিং’
ছবি: সংগৃহীত

হলিউডের দুই সিনেমার সঙ্গে প্রতিযোগিতা

আন্তর্জাতিক বাজারে ‘কিং’-এর জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে পারে হলিউডের দুটি বড় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। একই সময়ে এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় পড়তে পারে শাহরুখের নতুন ছবি। ফলে মুক্তির পর আন্তর্জাতিক বক্স অফিসে ‘কিং’ কতটা সাফল্য পায়, তা নিয়ে আগ্রহ থাকবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল। ‘পাঠান’-এর পর দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগেই বিদেশি পরিবেশনা স্বত্বের রেকর্ড গড়া ‘কিং’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য পায়, এখন সেটিই দেখার বিষয়।

Share

Read more

Local News