Saturday, October 31, 2026

হ্যালোইনে কুমড়াবাগানে ঘুরে বেড়ালেন স্পর্শিয়া

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

হ্যালোইনে কুমড়াবাগানে ঘুরে বেড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি ফার্মে কমলা রঙের কুমড়ার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে কখনো মাথায় কুমড়া নিয়ে, কখনো আবার ভিন্ন সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেন স্পর্শিয়া। নিউইয়র্কের মেলভিলের ওই ফার্মে সারি সারি কুমড়ার মধ্যে সময় কাটাতে দেখা যায় তাঁকে। একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত ছড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। চারপাশের কুমড়ার বাগান ছবিতে যোগ করেছে হ্যালোইনের বিশেষ আবহ।

হ্যালোইনে নিউইয়র্কের কুমড়াবাগানে স্পর্শিয়া
ছবি: সংগৃহীত

অন্য একটি ছবিতে গাড়ির ভেতর থেকে পোজ দিয়েছেন স্পর্শিয়া। কপালের দুই পাশে সাদা রঙে শিংয়ের মতো নকশা এঁকে হ্যালোইনের সাজেও ধরা দিয়েছেন তিনি। সেখানে কুমড়ার পাশাপাশি হ্যাপি হ্যালোইন লেখা বোর্ড, পাপেট ও সূর্যমুখী ফুলের বাগানও দেখা গেছে।

এদিন স্পর্শিয়ার পরনে ছিল সাদা জ্যাকেট ও সোয়েটার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’। হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাম্পকিন প্যাচ বা কুমড়াবাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। সেখানে সারি সারি কুমড়ার মধ্যে পছন্দেরটি বেছে নেওয়া, ছবি তোলা কিংবা সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন অনেকে।

হ্যালোইনে নিউইয়র্কের কুমড়াবাগানে স্পর্শিয়া
ছবি: স্পর্শিয়ার ফেসবুক থেকে সংগৃহীত

হ্যালোইনের সঙ্গে কুমড়ার সম্পর্কও বেশ পুরোনো। কুমড়া খোদাই করে চোখ-মুখ তৈরি করে ভেতরে আলো জ্বালানোর রীতিকে বলা হয় ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’। উৎসবটির অন্যতম পরিচিত অনুষঙ্গ এই সাজসজ্জা। স্পর্শিয়ার ছবিতেও দেখা মিলেছে কুমড়াকেন্দ্রিক সেই আয়োজনের।

হ্যালোইনে নিউইয়র্কের কুমড়াবাগানে স্পর্শিয়া
ছবি: স্পর্শিয়ার ফেসবুক থেকে সংগৃহীত

অভিনেত্রীর ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কী সুন্দর জায়গা আর ছবি: স্পর্শিয়ার ফেসবুক থেকে সংগৃহীততোমাকেও কত সুন্দর লাগছে।’ আরেকজন মজার ছলে লিখেছেন, ‘ইউ আর মাই পাম্পকিন, ইউ আর মাই পাম্পকিন, হ্যালো হানি বানি।’

জানা গেছে, চলতি মাসের শুরুতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্পর্শিয়া। অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান নিউইয়র্কের লং আইল্যান্ডের ওই কুমড়াবাগানে। ঘোরাঘুরি শেষে মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফেরেন তিনি। বর্তমানে মায়ের চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

কাজের বিষয়ে স্পর্শিয়া জানান, আপাতত নতুন কোনো নাটক বা সিনেমার কাজ হাতে নেননি। তবে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে। দেশে ফেরার পর সেগুলো নিয়ে আলোচনা চূড়ান্ত করবেন।

এদিকে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর একটি দিনের কাজ বাকি রয়েছে স্পর্শিয়ার। দেশে ফিরে সেই কাজ শেষ করবেন তিনি।

Share

Read more

Local News