Sunday, November 1, 2026

ক্যানসারের চিকিৎসার মাঝেই ১৫ মিনিটে বিয়ে সারেন হিনা খান

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

টেনিস তারকা সানিয়া মির্জার নতুন শোতে অতিথি হয়ে এসে নিজের বিয়ের গল্প শোনালেন অভিনেত্রী হিনা খান। ক্যানসার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, আর বিয়ের পুরো আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল ১৫ মিনিটেরও কম সময়ে।

শোতে সানিয়া বিয়ের দিনের একটি ছবি দেখিয়ে জানতে চান, সেই মুহূর্তের কথা মনে করে কেমন লাগে তাঁর। জবাবে হিনা জানান, বিয়ে নিয়ে তাঁদের কোনো পূর্বপরিকল্পনাই ছিল না।

হিনার ভাষ্য, শারীরিক অবস্থার অনিশ্চয়তাই ছিল এই সিদ্ধান্তের প্রধান কারণ। তিনি রকিকে বলেছিলেন, হয় নিজের পছন্দমতো কাউকে বিয়ে করে সামনে এগিয়ে যাও, নয়তো আমাকেই বিয়ে করো, কারণ আগামীকাল কী হবে তিনি জানেন না।

সানিয়া জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটে বিয়ে সেরেছিলেন তাঁরা? হিনা জানান, সময় লেগেছিল তার চেয়েও কম। বিয়ে নিয়ে রকির কখনো কোনো আপত্তি ছিল না বলেও জানান তিনি।

ক্যানসারের চিকিৎসার সময় হাসপাতালে হিনা খান

২০২৪ সালে হিনার শরীরে ধরা পড়ে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার। চিকিৎসা চলার মধ্যেই ২০২৫ সালের ৪ জুন বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ও রকি জয়সওয়াল। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।

সেটে পরিচয়, তারপর প্রেম

হিনা ও রকির পরিচয় জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা, আর রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য।

কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, একসময় সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি। এখন তাঁদের সম্পর্কের বয়স ১৩ বছরের বেশি।

অভিনেত্রী হিনা খান

ক্যানসারের সঙ্গে হিনার লড়াইয়ের পুরো সময়টা পাশে ছিলেন রকি। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে তাঁরা গড়ে তুলেছেন ভালোবাসার নিজস্ব এক পৃথিবী, যে বন্ধন টিকে থাকবে বহু জন্ম।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share

Read more

Local News