Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বউকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা

বউকে ডিভোর্স না দিয়েই
ঋতিকা গিরি ও হিরণ চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে

এবার ভারতের এক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বউকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। কলকাতার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নামে উঠেছে এই অভিযোগ।

 কলকাতা থেকে বেশ দূরে, বেনারসে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। বিষয়টি সামনে নিয়ে আসেন অভিনেতা নিজেই। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করেন।

দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা
ঋতিকা গিরি ও হিরণ চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

শেয়ার করা ছবিতে দেখা যায়, কনে হিসেবে রয়েছেন ২০১৯ সালের মিস ইস্ট ইন্ডিয়া ঋতিকা গিরি। লাল বেনারসিতে, হাতে শাঁখা-পলা ও সোনার গয়নায় সজ্জিত ঋতিকার সিঁথিতে সিঁদুর পরানোর ছবিও পোস্ট করেছেন হিরণ। নিজে পরেছিলেন হলুদ পাঞ্জাবি।

পরবর্তী একটি ছবিতে রিসেপশনের ঝলকও দেখা যায়, অফ-হোয়াইট সিল্ক শাড়ি ও লাল ব্লাউজে কনে, আর কালো জ্যাকেটে বর। সামনে সাজানো কেক।

তবে এই দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা-র সঙ্গে তাঁর বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। অনিন্দিতা পেশায় একজন ব্যবসায়ী। তিনি একটি ক্যাফে পরিচালনার পাশাপাশি ডিজাইনারও।

দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে যে কারণে অভিযোগ

হিরণের শেয়ার করা বিয়ের ছবির কমেন্ট সেকশনেই এক নারীর মন্তব্যই নতুন করে বিতর্ক উসকে দেয়। ওই মন্তব্যে দাবি করা হয়, ডিভোর্স না নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন হিরণ।

দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা

মন্তব্যে তিনি লিখেন, “তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত। ডিভোর্স হয়নি। কী করে দ্বিতীয় বিয়ে করতে পারো?” যদিও এই মন্তব্যের সত্যতা বা অভিযোগের আইনি ভিত্তি সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এখন সবার মনে প্রশ্ন আসলেই কি প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ চট্টোপাধ্যায়? এই বিষয়ে অভিনেতা বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিনেতা হিরণের বিয়ের ছবি প্রকাশের পর থেকেই একদিকে শুভেচ্ছা বার্তা ও অন্যদিকে চলছে বিতর্ক। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের অবসান কিভাবে ঘটে তাই এখন দেখার বিষয়।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share