Thursday, October 15, 2026

সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, আলোচনায় শাকিব খান

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শোবিজে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে ছড়িয়েছে তাঁর দাম্পত্য জীবনে ভাঙনের খবর। স্বামী নেহাল সুন্দর তাহেরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে, এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টে। এসব আলোচনায় সামনে এসেছে ঢালিউড অভিনেতা শাকিব খানের নামও।  

২০১৯ সালের ২৫ অক্টোবর নেহাল সুন্দর তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বিয়ের পর নিজের অভিনয়জীবন ও সংসার সামলে এগিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই তাঁরা একসঙ্গে থাকছেন না এবং বিচ্ছেদের বিষয়টি গোপন রাখা হয়েছে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, আলোচনায় শাকিব খান
ছবি: সংগৃহীত

যেভাবে ছড়াল বিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন

সাবিলা নূরের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার সূত্রপাত মূলত মিলি সুলতানা নামের এক অ্যাক্টিভিস্টের কয়েকটি ফেসবুক পোস্ট থেকে। সেসব পোস্টে অভিনেত্রীর দাম্পত্য সম্পর্ক নিয়ে বিভিন্ন দাবি তোলা হয়। পরে বিষয়টি সংবাদমাধ্যমেরও নজরে আসে।

সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, আলোচনায় শাকিব খান
ছবি: সংগৃহীত

মিলি সুলতানার একটি পোস্টে দাবি করা হয়, সাবিলা অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাঁর সংসারে টানাপোড়েনের সূত্রপাত। ওই পোস্টে শাকিব খানের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলা হয়।  ওই অ্যাক্টিভিস্টের পোস্টে সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে আরও কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে। সেখানে তাঁর কথিত মাদকাসক্তি, পুনর্বাসনকেন্দ্রে থাকার দাবি এবং স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির বিষয় উল্লেখ করা হয়। পাশাপাশি নেহাল সুন্দর তাহেরের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনেও এসব ঘটনাকে দায়ী করা হয়েছে বলে দাবি করা হয়।

সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন, আলোচনায় শাকিব খান
অভিনেত্রী সাবিলা নূর, ছবি: সংগৃহীত

নাটক থেকে সিনেমায় সাবিলা নূর

ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জনের বাইরে অভিনয়জীবনেও নিজের অবস্থান তৈরি করেছেন সাবিলা নূর। ২০১৪ সালে ‘ইউটার্ন’ টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘মাঙ্কি বিজনেস’, ‘ব্যাচেলর পয়েন্ট’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে পরিচিতি পান। রোমান্টিক গল্পের পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রেও তাঁকে দেখা গেছে।

দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পর ২০২৩ সালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ রেহানার চরিত্রে অভিনয় করেন সাবিলা। তবে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে, যা মুক্তি পায় ২০২৫ সালে। সিনেমাটিতে নিশাত চরিত্রে অভিনয় করেন তিনি।

সাবিলা নূরের অভিনীত নাটক ও সিনেমার মোট সংখ্যা নিয়ে অনলাইন চলচ্চিত্রতালিকাগুলোতে ভিন্ন হিসাব রয়েছে। একই কাজকে নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা ওয়েব কনটেন্ট হিসেবে আলাদা শ্রেণিতে রাখার কারণে নির্দিষ্ট মোট সংখ্যা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে এক দশকের বেশি সময়ের অভিনয়জীবনে টেলিভিশন নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।  বিচ্ছেদের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর বা তার পরিবারের কোনও সদস্য সরাসরি মুখ খোলেননি। এ নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Share

Read more

Local News