Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

পপস্টার রিয়ানার বাড়িতে
পপস্টার রিয়ানা

রিয়ানা

৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন কারাদন্ড।

জানা গেছে, গুলি বর্ষণকারী নারীর নাম ইভানা লিসেট অর্টিজ (৩৫)। তিনি ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা। গত রবিবার স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকায় রিয়ানার বাড়ির সামনে এসে একটি এআর-১৫ স্টাইলের সেমি-অটোমেটিক রাইফেল থেকে কয়েকটি গুলি চালান। বাইরে থেকে ছোড়া কয়েকটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরেও প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ।

পপস্টার রিয়ানার বাড়িতে
রিয়ানা | ছবি: ফেসবুক

ঘটনার সময় রিয়ানা বাড়িতে ছিলেন বলে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি এবং রিয়ানা ও তাঁর সন্তানেরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অর্টিজ। পরে তাঁর সাদা টেসলা গাড়িটি রিয়ানার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে শেরম্যান ওকস গ্যালারিয়া শপিং সেন্টারের কাছে পাওয়া যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেলের কেসও উদ্ধার করেছে পুলিশ।

পপস্টার রিয়ানার বাড়িতে গুলি, আদালতে আসামী

মঙ্গলবার (১০ মার্চ) অর্টিজকে লস অ্যাঞ্জেলেসের একটি ফৌজদারি আদালতে হাজির করা হয় অভিযুক্ত নারীটিকে। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ২৫ মার্চ।

অর্টিজের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ সেমি-অটোমেটিক অস্ত্র দিয়ে হামলার ১০টি অভিযোগ এবং বসতবাড়ি লক্ষ্য করে গুলি চালানোর একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

পপস্টার রিয়ানার বাড়িতে
রিয়ানা | ছবি: ফেসবুক

এই অভিযুক্ত নারীর সামাজিক যোগাযোগমাধ্যম তদন্ত করে পুলিশ রিয়ানাকে উল্লেখ করে তাঁর কয়েকটি পোস্ট পেয়েছে। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘তুমি কি সেখানে আছ?…লুকিয়ে কথা বলার বদলে সরাসরি আমার সঙ্গে কথা বলো।’

এই ঘটনার পর রিয়ানার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে ওই নারীর সাথে রিয়ানার কোন পূর্ব পরিচয় কিংবা কোন ঘটনা আছে কিনা যার কারণে এমনটা করেছেন অভিযুক্ত নারী তা খতিয়ে দেখবে পুলিশের তদন্তকারী দল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share