Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের
‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্য

‘রাক্ষস’ সিনেমা

জংলি সিনেমার পর থেকে বেশ আলোচনায় আছেন সিয়াম আহমেদ। গত ঈদের মতো এবারো আসছে তাঁর সিনেমা। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। তবে নিজেকে আড়াল করে নায়িকাকেই সামনে রেখেছেন সিয়াম। শ্রীলঙ্কা থেকেই সিয়াম ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ করলেন। দৃশ্যটি মূলত গান থেকে নেয়া।   

প্রকাশ্যে আসা সেই ছবিটি নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনা চলছে। সিয়ামের সঙ্গে সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি
রাক্ষস সিনেমার একটি দৃশ্য | সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি

সিনেমার বড় অংশের শুটিং হচ্ছে দেশের বাইরে। বর্তমানে শুটিং ইউনিট শ্রীলঙ্কায়। সেখান থেকেই এই নায়ক সিয়াম জানালেন, দেশের দর্শক এবার নতুন গল্প ও উপস্থাপনা দেখবেন। যে কারণে কোনো ছাড় নয়, টানা শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে দিন-রাত। সিয়াম বলেন, ‘আমরা আগে একটি লুক প্রকাশ করেছি। তবে আপাতত লুক প্রকাশ করছি না। এ নিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভক্তরা জানতে চান। সে কারণেই চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করেছি। মূলত এটি গানের দৃশ্যের অংশ। সামনে প্রচারণায় চমক হিসেবে পোস্টার, ট্রেলার, টিজারে এসব লুক প্রকাশ পাবে।’

এর আগে ‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে দেখা দেন সিয়াম। লুক প্রকাশের পর দর্শকদের মধ্যে এই ঢালিউড নায়ক আলোচিত হন। সেই ধারায় এবার প্রচারণায় আলাদা করে প্রকাশ করবেন সিনেমার একাধিক লুক। তার আগে শুটিং নিয়েই মনোযোগ।

‘রাক্ষস’ সিনেমার দৃশ্যের কাজ ও গল্প

‘সিনেমার কত ভাগ কাজ শেষ হয়েছে?’ জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ। এর মধ্যে বেশ কিছু দৃশ্য আমরা চাইলে বাদ দিতে পারতাম। কিন্তু সবই করছি। কোনো ছাড় দিচ্ছি না। আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করছি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কিছু দিতে। ভরসা আছে সেটা পারব।’

রাক্ষস সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। যে কারণে শুটিংয়ের পরপরই ফুটেজ পৌঁছে যাচ্ছে সম্পাদনার টেবিলে। এগিয়ে চলছে সিনেমার কাজ।

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি
রাক্ষস সিনেমার সংবাদ সম্মেলনে

জানা গেছে, এই শুটিং ইউনিট ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে। দেশের অংশের শুটিং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। তারপরই ঈদকে সামনে রেখে শুরু হবে প্রচারণার পর্ব।

রাক্ষস সিনেমাটির প্রথম শুটিং গত বছরের শেষের দিকে ঢাকাতেই শুরু হয়। পরে দেশের বাইরে চলে যায় টিম। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। তিনি সিনেমার পটভূমি সম্পর্কে জানালেন, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন, এর আগে প্রতিষ্ঠানটি ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করেছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share