Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বাবা হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর

বাবা হয়েছেন অভিনেতা নীলয় আলমগীর
বাবা হয়েছেন অভিনেতা নীলয় আলমগীর

বাবা হলেন নিলয় আলমগীর

বাবা হয়েছেন টেলিভিশন নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর ও তার স্ত্রীর ঘরে ২৭ নভেম্বর জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। 

ছোটপর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর সাম্প্রতিক সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় ও বাস্তবধর্মী চরিত্রায়ণের মাধ্যমে। যুবপ্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয় এই অভিনেতা নিয়মিত টিভি নাটক ও টেলিফিল্মে কাজ করে নিজের দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি, যার কারণে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই থাকেন নিলয় আলমগীর।

বাবা হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর

অন্যদিকে,তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরিচিত মুখ, যিনি নিজের স্টাইল, লাইফস্টাইল কনটেন্ট ও ব্র্যান্ড প্রোমোশনের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের প্রচারণায় নিয়মিত কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে।

কন্যাকে কোলে নিয়ে তোলা একটি আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নিলয় আলমগীর। সেই পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তাঁদের নতুন জীবনের এই অধ্যায়ের জন্য।

অন্যদিকে, আরেকটি পোস্টে তাসনুভা তাবাসসুম জানান, পবিত্র কোরআনের সুরা কাহাফ ও সুরা ওয়াকিয়া থেকে অনুপ্রাণিত হয়ে সন্তানের নাম রাখা হয়েছে। ‘রুশদা’ শব্দের অর্থ হেদায়াতপ্রাপ্ত বা জ্ঞানী এবং ‘মাইমানাহ’ অর্থ সঠিক পথের মানুষ।

২০২১ সালের ৭ জুলাই পারিবারিক সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নিলয় ও তাসনুভা। সামাজিক যোগাযোগমাধ্যমেই তাঁদের পরিচয় হয়, যা পরবর্তীতে জীবনের নতুন অধ্যায়ে রূপ নেয়। এরপর বিয়ে , আর এখন বাবা হয়েছেন অভিনেতা নিলয় ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share