Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া
অভিনেত্রী নওবা তাহিয়া

অভিনেত্রী নওবা তাহিয়া

এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশের ছোট পর্দার উঠতি অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার রাতে তিনি তাঁর ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন। প্রশ্ন উঠছে ক্যারিয়ার শুরু হতে না হতেই তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন কেন?

তিনি তাঁর সামাজিক মাধ্যম ফেসবুকের ওই পোস্টে লিখেছেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

অভিনেত্রী নওবা তাহিয়া | অভিনেত্রীর ফেসবুক থেকে

 তিনি আরো লিখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’  

পোস্টে তিনি আরও জানান, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না। নাটক,  টিভিসি, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও না। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া
অভিনেত্রী নওবা তাহিয়া | অভিনেত্রীর ফেসবুক থেকে

সবশেষে তিনি উল্লেখ করেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়ার শোবিজ যাত্রা

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত নওবা। বিটিভিতে ছোটদের অনুষ্ঠানে আবৃত্তি দিয়ে শুরু করেছেন এই যাত্রা। এরপর বিটিভিতেই উপস্থাপনা শুরু করেন। এরপর বিজ্ঞাপনচিত্র অভিনয় শুরু করেন। তবে তিনি ব্যাপক পরিচিতি পান চরকিতে প্রচারিত মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’-এ অভিনয় করে। ‘সিন্থি’ চরিত্রে অভিনয় করে আলাদাভাবে নজর কাড়েন নওবা।

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া
অভিনেত্রী নওবা তাহিয়া | অভিনেত্রীর ফেসবুক থেকে

বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। এর মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকও রয়েছে। ক্লোজআপ কাছে আসার গল্প ‘কন্ট্রোল প্লাস জেড’-এও দেখা গিয়েছিল তাকে।

পড়াশোনার জন্য অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতেও ছিলেন অভিনেত্রী। তবে এবার শোবিজকে একবারে বিদায়ই জানিয়েছেন। তবে উল্লেখিত কারণের বাহিরে শোবিজ ছাড়ার আরো কোন কারণ আছে কিনা তা এখনো জানা যায়নি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্ণিমার অস্তিত্বের লড়াই – ফিরছেন প্রামাণ্যচিত্রে

অস্তিত্বের লড়াইয়ে পূর্ণিমার সচেতনতার বার্তা পূর্ণিমার অস্তিত্বের লড়াই প্রমাণ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও…
পূর্ণিমার অস্তিত্বের লড়াই- ফিরছেন প্রামাণ্যচিত্রে

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানের

জনস্বার্থে হাইকোর্টে রিট ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে জয়া…
জয়া আহসানের
0
Share