Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ যারা জিতলেন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় ও তারকাদের জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। প্রতি বছরের মতো এবারো বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে জাঁকজমকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আয়োজনটি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় এবারের ২৭তম আয়োজন। প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ নিয়ে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এই ক্যাটেগরিগুলোতে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ যারা জিতলেন তা একটু জেনে নেয়া যাক।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নায়ক মহিউদ্দিন আহমেদ আলমগীর।

বিশেষ সম্মাননা পেয়েছেন নগর বাউল জেমস।  

সমালোচক পুরস্কার

সেরা ওয়েব সিরিজ

  • ‘গুলমোহর’, রেদওয়ান রনি

সেরা পরিচালক

  • সৈয়দ আহমেদ শাওকী, ‘গুলমোহর’

সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)

  • জয়া আহসান, জিম্মি’

সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)

  • নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চলচ্চিত্র

  • ‘সাবা’, আরিফুর রহমান

সেরা পরিচালক

  • পিপলু আর খান, ‘জয়া আর শারমিন’

সেরা অভিনেত্রী

  • মেহজাবীন চৌধুরী, ‘সাবা’

সেরা অভিনেতা

  • মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর, ‘উড়াল’

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র

সেরা চিত্রনাট্যকার

  • সিদ্দিক আহমেদ, ‘তোমাদের গল্প’

সেরা পরিচালক

  • মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ‘তোমাদের গল্প’

সেরা অভিনেত্রী

  • তানজিম সাইয়ারা তটিনী, ‘ভালো থেকো’

সেরা অভিনেতা

  • এফ এস নাঈম, ‘খুব কাছেরই কেউ’

তারকা জরিপে সেরা পুরস্কার

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র

  • ‘উৎসব’, তানিম নূর

সেরা চলচ্চিত্র অভিনেত্রী

  • তমা মির্জা, ‘দাগি’

সেরা চলচ্চিত্র অভিনেতা

  • আফরান নিশো, ‘দাগি’

টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ

সেরা অভিনেত্রী

  • কেয়া পায়েল, ‘এটা আমাদেরই গল্প’

সেরা অভিনেতা

  • ফারহান আহমেদ জোভান, ‘তোমাদের গল্প’

সেরা গায়িকা

  • জেফার রহমান, ‘লিচুর বাগানে’, ‘তাণ্ডব’

সেরা গায়ক

  • ইমরান মাহমুদুল, ‘কন্যা’, ‘জ্বীন ৩’

সেরা নবাগত অভিনয়শিল্পী

  • শাম্মি ইসলাম নীলা, ‘ফার্স্ট লাভ’

এই পুরস্কারের মধ্য দিয়ে দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের কাজের স্বীকৃতি দেশের শোবিজ জগতকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা তারকাদের।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share