Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আদালতে উঠছে মেহজাবীনের মামলার শুনানি

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ হিসেবে মামলাটি আদালতের কার্যতালিকায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর আগে গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ
মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি , ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, এই মামলায় তার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। আজকের শুনানিতে মামলার আইনগত দিকগুলো বিস্তারিতভাবে আদালতের সামনে তুলে ধরা হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চলতি বছরের ২৪ মার্চ তিনি আদালতে মামলা দায়ের করেন।

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি আজ
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এদিকে গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশের পর মেহজাবীন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন। সেখানে তিনি জানান, অনলাইনে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের যাচাই-বাছাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ জানান এই অভিনেত্রী।

মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share