Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরির বিরুদ্ধে
কেটি পেরি ও রুবি রোজ কোলাজ

কেটি পেরি ও রুবি রোজ

মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায় দুই দশক আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তি করে এই অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে ভিক্টোরিয়া স্টেট পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগটি করেছেন অস্ট্রেলীয় অভিনেত্রী রুবি রোজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে রুবি রোজ দাবি করেন, ২০১০ সালে একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌনভাবে হেনস্তা করেছিলেন। যদিও পরে তিনি সেই পোস্টগুলো মুছে ফেলেন, তবুও বিষয়টি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রুবি রোজ জানান, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে পারছেন না।

কেটি পেরির বিরুদ্ধে
ব্যাটউইম্যান সিরিজে রুবি রোজ

ভিক্টোরিয়া স্টেট পুলিশ জানিয়েছে, তারা ২০১০ সালে মেলবোর্নে ঘটে যাওয়া একটি ‘পুরোনো যৌন অপরাধ’-এর অভিযোগ তদন্ত করছে। যদিও তারা কারও নাম উল্লেখ করেনি, তবে অনেকেই মনে করছেন অভিযোগটি কেটি পেরির বিরুদ্ধেই। পুলিশ বলেছে, তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।  

কেটি পেরির অস্বীকার

অন্যদিকে, কেটি পেরির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তার প্রতিনিধিরা ভ্যারাইটিকে জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও বলেন, রুবি রোজ অতীতেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন, যা পরে সত্য প্রমাণিত হয়নি।

কেটি পেরির বিরুদ্ধে
কেটি পেরি | ছবি: ইন্সটাগ্রাম

কেটি পেরির প্রতিনিধিদের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘রুবি রোজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেটি পেরিকে নিয়ে যা ছড়াচ্ছেন তা কেবল মিথ্যাই নয়, বরং বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। এর আগেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তার এমন জনসমক্ষে অভিযোগ তোলার ইতিহাস রয়েছে, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।’  

জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেম

‘রোর’ এবং ‘আই কিসড এ গার্ল’, টিনেজ ড্রিম-এর মতো জনপ্রিয় গানের এই শিল্পীর প্রেম নিয়েও চলছে ব্যাপক আলোচনা। কেটি পেরি সম্প্রতি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর সঙ্গে প্রেম করছেন বলে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে থেকে গণমাধ্যমেও। এই দুজনকে কানাডার রেস্টুরেন্ট থেকে শুরু করে আরো অনেক জায়গায় দেখা গেছে। নতুন এই অভিযোগ তার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

রুবি রোজ

কেটি পেরির বিরুদ্ধে

অভিনেত্রী রুবি রোজ ল্যাঞ্জেনহেইম ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি ‘জন উইক: চ্যাপ্টার ২’, ‘দ্য মেগ’ এবং ‘ব্যাটউইম্যান’ সিরিজেও অভিনয় করেছেন। এর মধ্যে ব্যাটউইম্যান বেশ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে দুই ভাগ রঞ্জিতার ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই দিতে হয়েছে।  বিএফডিসি…
ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই

ঈদে তিন সিনেমার লড়াই

বনলতা সেন-রকস্টার-রইদ ঈদ মানেই বাংলা সিনেমার সবচেয়ে বড় বাণিজ্যিক যুদ্ধ। বছরে যত সিনেমাই মুক্তি পাক না কেন,…
ঈদে তিন সিনেমার লড়াই
0
Share