Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
সিনেমা ‘জন নায়গন’

‘জন নায়গন’ মুক্তি

নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ । সিনেমাটি দীর্ঘদিনধরে সেন্সর জটিলতায় আটকে ছিলো। অবশেষে ছবিটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমাটি আগামী ৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে।

‘জন নায়গন’ সিনেমাটি কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমাটি নির্মাণ হওয়ার পর থেকেই নানান জটিলতা পোহাতে হয়েছে বিজয়কে। প্রথমে এর মুক্তির তারিখ ছিলো  এ বছরের ৯ জানুয়ারিতে। তবে সেসময় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট পায়নি সিনেমাটি। ফলে আটকে যায় সিনেমাটির মুক্তি।

থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’

রাজনৈতিক ঝামেলা

এরইমধ্যে আবার বিজয় পরে যান রাজনৈতিক ঝামেলায়। ঘটনার সূত্রপাত হয় গত বছরের ২৭ সেপ্টেম্বরে তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। পরে এ নিয়ে বহু কাঠখড় পোহাতে হয়েছে বিজয় ও তাঁর দলকে।

অনলাইনে যেভাবে ফাঁস হল

এরপর আসে আরেক দুসংবাদ। কয়েক দিন আগে অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গণ সিনেমার কিছু দৃশ্য ও গানের অংশ। ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

সিনেমার প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও তিনজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম উইং। সাইবার ক্রাইম উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছবিটি সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জন নায়গন’–এর রিলসে প্রবেশাধিকার পান এবং সেখান থেকে ফুটেজ চুরি করেন। সেখান থেকেই ফাঁস হয় ছবিটি।

থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
গত ৯ জানুয়ারি প্রথম মুক্তি পাওয়ার কথা ছিলো সিনেমাটির | ছবি: ফেসবুক

তবে বিজয়ের ক্যারিয়ারের এটি যেহেতু শেষ ছবি ফলে বক্স অফিসে এই ফাঁস হওয়ার প্রভাব পড়বে না বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। সিনেমাটি নিয়ে এখনো আগের মতোই উৎসাহ-উদ্দীপনা আছে দর্শকদের মাঝে। বিশ্লেষকরা মনে করছেন ছবিটি এতোকিছুর পরেও তামিলনাড়ুর বক্স অফিসে রেকর্ড গড়তে পারে।

এছাড়াও সিনেমাটি তামিলনাড়ুর নির্বাচনের ফলাফলের পর মুক্তি পাবে। ফলে বিজয় ও তাঁর রাজনৈতিক দলের ফলাফলও বক্স অফিসের আয়ে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।   

যারা আছেন সিনেমায়

‘জন নায়গন’ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। ছবিটি ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। ছবিতে বিজয় অভিনয় করেছেন সাবেক এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। প্রধান খলনায়ক হিসেবে আছেন ববি দেওল, আর বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে আরও অভিনয় করেছেন মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারায়ণসহ অনেকে।  

থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
বিজয়ের বিপরীতে আছেন পূজা হেগড়ে | ছবি: অভিনেত্রীর ফেসবুক

তবে সিনেমাটি ইতোমধ্যেই আয়ের মুখ দেখেছে। জানা গেছে কেবল তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সংগীতের স্বত্ব থেকে আয় হয়েছে ৩৫ কোটি রুপি। এ ছাড়া ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে।

প্রাথমিক আয়

এই প্রাথমিক হিসাব অনুযায়ী, চলচ্চিত্রের মোট প্রাক্‌-মুক্তি ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির অধিক। এখন দেখার পালা তামিলনাড়ুর নির্বাচনে বিজয়ের দল টিভিকে নিজেদের ঘরে কতটুকু ফসল তুলে আনতে পারে। আর এরপর সিনেমাও কতটুকু ভালো করে। তবে অবশেষে নেটিজেনদের কাছে এটাই স্বস্তির বিষয় যে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ অবশেষে মুক্তি পাচ্ছে।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
0
Share