বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার
হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক, যা একটি চলচ্চিত্রকে ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত ও সংজ্ঞায়িত করে। অবশ্য ১০০ মিলিয়ন ডলার আয় করলেই যে সব সিনেমা সাফল্যের মানদণ্ড ছুঁয়েছে এমনটা বলা যায়না। কারণ দিনশেষে সিনেমার প্রযোজনা বাজেটের সাথে আয়ের সামঞ্জস্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে উত্তর আমেরিকার (কানাডা-আমেরিকা) বাজারে ১০০ মিলিয়ন ডলার আয় করলেই যে একটি সিনেমা লাভজনক হবে, তা নয়। তবু এটিই এখনও পর্যন্ত চলচ্চিত্র শিল্পের সবচেয়ে স্পষ্ট সূচক যা বলে দেয় যে, সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিনা। চলুন জেনে নেয়া যাক হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাগুলোর টুকিটাকি।
এ পর্যন্ত চলতি বছরে আমেরিকার ডোমেস্টিক বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি’ মুভি যা যুক্তরাষ্ট্রের দেশীয় বক্স অফিসে ৩৮৬ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে-এবং এর আয় এখনও চলমান।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করা বক্স অফিস হিট সিনেমার তালিকা নিচে দেয়া হল। সিনেমাগুলো সাজানো হয়েছে তারা কখন এই মাইলফলক স্পর্শ করেছে সেই সময়ক্রম অনুযায়ী। তালিকার শুরুতে রয়েছে ‘স্ক্রিম ৭’, যা ১৩ মার্চ এই মাইলফলক অর্জন করে। বছরের বাকি সময়ে আরও বেশ কিছু আলোচিত ও বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকায়, এই তালিকা যে আরও দীর্ঘ হবে, তা প্রায় নিশ্চিত। গোল্ড ডার্বি অবলম্বনে নিচে তালিকা দেয়া হল।
১. ‘মাইকেল’- Michael

পরিবেশক: লায়ন্সগেট
পরিচালক: আন্তোয়ান ফুকা (Antoine Fuqua)
কাহিনী সংক্ষেপ: পপ সম্রাট সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের জীবনী নির্ভর চলচ্চিত্র।
অভিনয়ে: জাফর জ্যাকসন, জুলিয়ানো ভালদি, কোলম্যান ডোমিঙ্গো, নিয়া লং, জেডেন হারভিল, জেইলন লিন্ডন হান্টার, জুডাহ এডওয়ার্ডস, নাথানিয়েল লোগান ম্যাকইনটায়ার
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে ৪ দিন। ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
দেশীয় মোট আয়: $১০৪,৮৭৭,৩৩০ (প্রায় ১০৪.৯ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $২২৬,৫০১,৩৩০ (প্রায় ২২৬.৫ মিলিয়ন ডলার)
২. ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’- The Super Mario Galaxy Movie

পরিবেশক: ইউনিভার্সাল স্টুডিওস
পরিচালক: অ্যারন হোরভাথ, মাইকেল জেলেনিক, পিয়ের লেডুক, ফ্যাবিয়েন পোলাক (Aaron Horvath, Michael Jelenic, Pierre Leduc, Fabien Polack)
কাহিনী সংক্ষেপ: মারিও পরিচিত মাশরুম কিংডম থেকে অনেক দূরে মহাকাশে পাড়ি জমায়, মহাজাগতিক জগৎ অন্বেষণ করে এবং ছায়াপথের নানা প্রতিবন্ধকতার সাথে মোকাবিলা করে।
অভিনয়ে: ক্রিস প্র্যাট, চার্লি ডে, আনিয়া টেইলর-জয়, ব্রি লারসন, জ্যাক ব্ল্যাক, বেনি সাফডি, কিগান-মাইকেল কি, ডোনাল্ড গ্লোভার
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে ৩ দিন। এপ্রিল ৩,২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
দেশীয় মোট আয়: $৩৮৬,৯৪৪,১৮৫ (প্রায় ৩৮৬.৯ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $৮৩২,৭৬২,১৮৫ (প্রায় ৮৩২.৮ মিলিয়ন ডলার)
৩. গোট- GOAT

পরিবেশক: সনি পিকচার্স
পরিচালক: টাইরি ডিলিহে এবং অ্যাডাম রোজেট (Tyree Dillihay and Adam Rosette)
কাহিনী সংক্ষেপ: বড় স্বপ্ন দেখা একটি ছোট ছাগল পেশাদারদের দলে যোগ দিয়ে রোরবল খেলার জন্য জীবনে একবারই সুযোগ পায়। রোরবল হলো একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ছেলে-মেয়ে উভয়ের অংশগ্রহণে খেলা, ফুল-কন্টাক্ট খেলা, যেখানে বিশ্বের দ্রুততম ও হিংস্রতম প্রাণীরা আধিপত্য বিস্তার করে।
অভিনয়ে: ক্যালেব ম্যাকলাফলিন, গ্যাব্রিয়েল ইউনিয়ন, স্টিফেন কারি, অ্যারন পিয়ের, নিকোলা কাফলান, ডেভিড হারবার
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে ৪৪ দিন। ২৮ মার্চ, ২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
দেশীয় মোট আয়: $১০৩,৩০২,৬৭৮ (প্রায় ১০৩.৩ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $১৯০,৫৬৪,৫৯০ (প্রায় ১৯০.৬ মিলিয়ন ডলার)
৪.‘প্রজেক্ট হেইল মেরি’- Project Hail Mary

পরিবেশক: অ্যামাজন এমজিএম স্টুডিওস
পরিচালক: ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার (Phil Lord and Christopher Miller)
কাহিনী সংক্ষেপ: ঘুম থেকে উঠে একজন বিজ্ঞানের শিক্ষক একটি মহাকাশযানে নিজেকে একা আবিষ্কার করেন। তখন তাঁর কোন স্মৃতি নেই। স্মৃতি ফিরে আসার সাথে সাথে তিনি পৃথিবীকে ধ্বংসকারী একটি রহস্যময় পদার্থকে থামানোর একটি মিশনের কথা জানতে পারেন এবং মহাকাশে তিনি পেয়ে যান এক অপ্রত্যাশিত বন্ধু।
অভিনয়ে: রায়ান গসলিং, সান্ড্রা হুলার, জেমস অর্টিজ, লিওনেল বয়েস, মিলানা ভায়ন্ত্রুব, কেন লিউং
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে- ৬ দিন। ২৫শে মার্চ, ২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
দেশীয় মোট আয়: $৩০৬,১৪৩,৯৪২ (প্রায় ৩০৬.১ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $৬১৪,১৪৩,৯৪২ (প্রায় ৬১৪.১ মিলিয়ন ডলার)
৫. ‘হপার্স’- ‘Hoppers’

পরিবেশক: ওয়াল্ট ডিজনি স্টুডিওস
পরিচালক: ড্যানিয়েল চং (Daniel Chong)
কাহিনী সংক্ষেপ: একজন ১৯ বছর বয়সী এক পশুপ্রেমী তরুণী এমন এক প্রযুক্তি ব্যবহার করে যা তার চেতনাকে একটি রোবটিক বিভারের মধ্যে স্থাপন করে, এবং এর মাধ্যমে সে তার কল্পনার বাইরের প্রাণীজগতের রহস্য উন্মোচন করে।
অভিনয়ে: পাইপার কারডা, ববি ময়নিহান, জন হ্যাম, ক্যাথি নাজিমাই, ডেভ ফ্রাঙ্কো, এডুয়ার্ডো ফ্রাঙ্কো
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে ১৪ দিন। ১৯ মার্চ, ২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে।
দেশীয় মোট আয়: $১৬৪,২৬৯,৬০২ (প্রায় ১৬৪.৩ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $৩৭০,২৬৯,৬০২ (প্রায় ৩৭০.৩ মিলিয়ন ডলার)
৬. ‘স্ক্রিম ৭’- ‘Scream 7’

পরিবেশক: প্যারামাউন্ট পিকচার্স
পরিচালক: কেভিন উইলিয়ামসন (Kevin Williamson)
কাহিনী সংক্ষেপ: সিডনি প্রেসকট নতুন একটি শহরে তাঁর পরিবার নিয়ে নতুন জীবন গড়ে তোলে। সেখানে এক নতুন ঘোস্টফেস (Ghostface) খুনির আবির্ভাব ঘটে, এবং এবার এটি লক্ষ্য করেছে তার মেয়েকে। নিজের পরিবারকে রক্ষা করতে সিডনি আবারও বাধ্য হয় অতীতের ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর মুখোমুখি হতে।
অভিনয়ে: নেভ ক্যাম্পবেল, কোর্টনি কক্স, ইসাবেল মে, জেসমিন স্যাভয় ব্রাউন, মেসন গুডিং, আনা ক্যাম্প
১০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছে ১৫ দিন। ১৩ই মার্চ, ২০২৬ তারিখে এই মাইলফলক স্পর্শ করে।
দেশীয় মোট আয়: $১২১,৯২৩,৬৯৭ (প্রায় ১২১.৯ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট আয়: $২১৩,৮২৩,৬৯৭ (প্রায় ২১৩.৮ মিলিয়ন ডলার)


